শিরোনাম
◈ বিদেশি নাগরিকদের জরুরি সতর্কবার্তা দিলো মার্কিন দূতাবাস ◈ প্রধানমন্ত্রীর মালয়েশিয়া-চীন সফরের সাফল্যে সংসদে সর্বসম্মত ধন্যবাদ প্রস্তাব ◈ জাতীয় পরিচয়পত্র ১৫ বছর পূর্ণ হলেই নবায়ন বাধ্যতামূলক করতে ভাবছে নির্বাচন কমিশন! (ভিডিও) ◈ ক্রীড়াবিদদের সুযোগ দিলে বিশ্বে বাংলাদেশের মর্যাদা আরও বাড়বে: সেনাপ্রধান ◈ হরমুজ প্রণালী‌তেকার্গো জাহাজে ইরানের হামলার পর পাল্টা হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ◈ ধর্মীয় কার‌ণে মুসলিম ফুটবলারদের জন্য বিশ্বকা‌পে ম্যাচ সেরার আলাদা পুরস্কার   ◈ রাজধানীজুড়ে কালিমাখচিত সাদা পতাকা, কারা লাগাচ্ছে জানে না পুলিশ, উদ্দেশ্য নিয়ে তদন্তে প্রশাসন ◈ লিও‌নেল মে‌সি ইতিহাসের সেরা: নেদারল‌্যান্ডস তারকা ডি ইয়ং ◈ ক্ষুধার সমস্যা সমাধানে আমেরিকার নিজেরই সাহায্যের প্রয়োজন: ইরান পররাস্ট্র মন্ত্রণালয় ◈ আইসি‌সি ইস‌্যু‌তে আমার বিরু‌দ্ধে শুধুই মিথ‌্যা অভিযোগ, বল‌লেন বুলবুল

প্রকাশিত : ০৭ অক্টোবর, ২০২৫, ০৬:৪৫ বিকাল
আপডেট : ১৮ জুন, ২০২৬, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সিরাজগঞ্জে মহাসড়কে ডাকাতির ঘটনায় দুইজন গ্রেফতার

সোহাগ হাসান জয়,সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে চলন্ত প্রাইভেটকার থামিয়ে প্রকাশ্যে ডাকাতি ঘটনার ২৪ ঘন্টার মধ্যে দুইজনে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১২)।

সোমবার বিকালে ৫টায় র‌্যাব-১২ এর সদস্যরা সয়দাবাদ ও কড্ডার মোড় এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করেছে।

গ্রেফতারকৃতরা হলো, সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের মোহনপুর গ্রামের রহম আলী সেখের ছেলে মোঃ বাবু (৩৪) ও নতুন সয়দাবাদ গ্রামের সহিদের ছেলে সাহা (২৯)।

মঙ্গলবার বেলা ১২টার দিকে র‌্যাব-১২ এর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার দীপংকর ঘোষ এক প্রেস বিজ্ঞপ্তি এই তথ্য জানিয়েছেন।

প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ্য রয়েছে যে, শুক্রবার (৩ অক্টোবর) রাত সোয়া ১১টার দিকে যমুনা সেতু পশ্চিম সংযোগ সড়কের কড্ডার মোড়ে এলাকায় চলন্ত প্রাইভেটকার থামিয়ে ১৪-১৫ জনের একটি ডাকাত দল দেশীয় অস্ত্র নিয়ে প্রাইভেটকারে থাকা ব্যক্তিদের মারধর করে এবং প্রাইভেটকার ভাঙচুর করে তাদের মালামাল লুটপাট করে নিয়ে যায়। ডাকাতির পর পরই ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। এ ঘটনায় যমুনা সেতু পশ্চিম থানায় একটি মামলা দায়ের হয়। যার মামলা নং-১। পরে র‌্যাব-১২ এর সদস্যরা সোমবার বিকালে ৫টায় সয়দাবাদ ও কড্ডার মোড় এলাকায় অভিযান চালিয়ে সন্দিগ্ধভাবে দুইজনকে গ্রেফতার করে।

উল্লেখ্য, আসামি মোঃ বাবু এর বিরুদ্ধে ডাকাতি ও দস্যুতা করার অপরাধে ১৫ টি মামলা এবং সাহা এর নামে ৩ টি মামলা রয়েছে। গ্রেফতারকৃত আসামিদেরকে যমুনা সেতুু পশ্চিম থানায় হস্তান্তর করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়