শিরোনাম
◈ প্রবাসীদের মামলা দ্রুত নিষ্পত্তিতে বিশেষ আদালত গঠনের পরিকল্পনা সরকারের: আইনমন্ত্রী ◈ রিয়াদ বিমানবন্দরে হামলার আগে 'ওয়ার্নিং সিস্টেম' বন্ধ রেখেছিল সৌদি আরব, নিরাপত্তা নিয়ে প্রশ্ন ◈ হাসপাতালে সাড়ে চারশ রোগী সামলানো একা ডিউটিরত নারী ডাক্তারকে স্থানীয় নেতার হ্যানস্তা অভিযোগ, ভিডিওতে যা বললেন ◈ খেলাপি ঋণ থাকা সত্ত্বেও বেক্সিমকোর দুই প্রতিষ্ঠানকে ঋণ সুবিধায় ছাড় দিল বাংলাদেশ ব্যাংক ◈ নিউইয়র্কে ড. ইউনূসের সঙ্গে যা করেছে, তাতে রিকনসিলিয়েশনের সুযোগ দেখি না: তথ্য উপদেষ্টা (ভিডিও) ◈ দুর্যোগ ব্যবস্থাপনার পরিকল্পনা কাগজে সীমাবদ্ধ না রাখার তাগিদ রাষ্ট্রপতির ◈ বিশ্বব্যাংকের কাছ থেকে অতিরিক্ত ১০ বিলিয়ন ডলার ঋণ পেতে আলোচনা চলছে: অর্থমন্ত্রী ◈ অন্ধকারেও সীমান্তে নজরদারি বাড়াচ্ছে বিজিবি, ব্যবহৃত হচ্ছে থার্মাল ও নাইট ভিশন প্রযুক্তি ◈ ভোলায় এক নারীর সঙ্গে ইসলামী আন্দোলনের নেতার আপত্তিকর ভিডিও ভাইরাল, দলীয় পদ থেকে অব্যাহতি ◈ ৬ লাখ কোটি টাকার খেলাপি ঋণ ও সংকটের অন্তরালে: যেভাবে ডুবল ব্যাংক খাত

প্রকাশিত : ০৬ অক্টোবর, ২০২৫, ০৬:৫৩ বিকাল
আপডেট : ১৭ জুলাই, ২০২৬, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মধুপুরে ৩৪ কোটি টাকা ব্যয়ে নির্মিত ম্যাটস কোনো কাজেই আসছেনা 

লিয়াকত হোসেন জনী, মধুপুর টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের মধুপুরে ৩৪ কোটি টাকা ব্যয়ে নির্মিত মেডিকেল এসিসট্যান্ট ট্রেনিং স্কুল (ম্যাটস) চালুর দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে এলাকাবাসী।

সোমবার দুপুরে মধুপুর উপজেলার কাইতকাই এলাকায় ম্যাটসের সামনে মধুপুরবাসীর পক্ষে অ্যাডভোকেট মোহাম্মদ আলী এই মানববন্ধনের আয়োজন করেন। চার বছর আগে নির্মিত এই প্রতিষ্ঠান চালুর দাবিতে অনুষ্ঠিত মানববন্ধনে বিভিন্ন শ্রেণিপেশার কয়েকশত লোক অংশ নেন।

মানববন্ধন চলাকালে বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমটির সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ আলী, বিশিষ্ট ব্যবসায়ি মো. আনোয়ার হোসেন, মধুপুর পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল লতিফ পান্না, জয়নাল আবেদীন বাবলু, মধুপুর শিল্প ও বণিক সমিতির সাধারণ সম্পাদক মিনজুর রহমান নান্নু প্রমূখ।

বক্তারা জানান, টাঙ্গাইল, ময়মনসিংহ ও জামালপুর এই তিন জেলার মধ্যবর্তী স্থানে চারবছর আগে মেডিক্যাল এসিসট্যান্ট ট্রেনিং স্কুল (ম্যাটস) স্থাপন করা হয়েছে। এই ম্যাটস চালু না করায় নতুন প্রজন্ম চিকিৎসা সাস্ত্রে জ্ঞান অর্জনের সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে । অপরদিকে অবহেলায় পড়ে থাকায় ভবনে মাদকসেবিদের আস্তানায় পরিণত হতে চলছে। বিনষ্ট হচ্ছে নবনির্মিত এই বিশাল বিশাল অট্টালিকা। তারা অনতিবিলম্বে মধুপুরের ম্যাটস চালুর দাবি জানান।মানববন্ধন শেষে তারা উপজেলা  প্রসাশনের নিকট স্মারকলিপি প্রদান করেন।

উল্লেখ্য, মধুপুর পৌরশহরের কাইতকাই এলাকায় টাঙ্গাইল-জামালপুর আঞ্চলিক মহাসড়কের পাশেই পাঁচ একরে ৩৩ কোটি ৭৫ লাখ টাকা ব্যয়ে ম্যাটসের অবকাঠামো নির্মাণ শেষ হয় বিগত ২০২১ সালের এপ্রিল মাসে। চার, পাঁচ ও ছয় তলাবিশিষ্ট পৃথক ছয় ভবনে রয়েছে একাডেমিক ভবন, অধ্যক্ষের বাসস্থান, ছাত্র হোষ্টেল, ছাত্রী হোষ্টেল, শিক্ষক কোয়ার্টার এবং চতুর্থ শ্রেণির কোয়ার্টার। স্বাস্থ্যশিক্ষা প্রকৌশল অধিদপ্তরের তত্বাবধানে ঢাকার মোহাম্মদপুরের নূরানী কনস্ট্রাকশন প্রায় চার বছর আগে অবকাঠামোগত নির্মাণকাজ শেষ করে।

সরকারি ভাবে দীর্ঘদিন ধরে মেডিক্যাল এসিসট্যান্ট পদে জনবল নিয়োগ বন্ধ থাকায় নতুন করে ম্যাটস চালু করা হচ্ছেনা বলে জানান স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা।

  • সর্বশেষ