শিরোনাম
◈ খেলাপি ঋণ থাকা সত্ত্বেও বেক্সিমকোর দুই প্রতিষ্ঠানকে ঋণ সুবিধায় ছাড় দিল বাংলাদেশ ব্যাংক ◈ নিউইয়র্কে ড. ইউনূসের সঙ্গে যা করেছে, তাতে রিকনসিলিয়েশনের সুযোগ দেখি না: তথ্য উপদেষ্টা (ভিডিও) ◈ দুর্যোগ ব্যবস্থাপনার পরিকল্পনা কাগজে সীমাবদ্ধ না রাখার তাগিদ রাষ্ট্রপতির ◈ বিশ্বব্যাংকের কাছ থেকে অতিরিক্ত ১০ বিলিয়ন ডলার ঋণ পেতে আলোচনা চলছে: অর্থমন্ত্রী ◈ অন্ধকারেও সীমান্তে নজরদারি বাড়াচ্ছে বিজিবি, ব্যবহৃত হচ্ছে থার্মাল ও নাইট ভিশন প্রযুক্তি ◈ ভোলায় এক নারীর সঙ্গে ইসলামী আন্দোলনের নেতার আপত্তিকর ভিডিও ভাইরাল, দলীয় পদ থেকে অব্যাহতি ◈ ৬ লাখ কোটি টাকার খেলাপি ঋণ ও সংকটের অন্তরালে: যেভাবে ডুবল ব্যাংক খাত ◈ ভারতের দিল্লিতে যন্তর মন্তরে লোহার গেট ও পুলিশের ব্যারিকেড টপকে বিক্ষোভ, আটক আশুতোষ-সৌরভসহ নেতাকর্মীরা (ভিডিও) ◈ শিশুর ডিএনএ টেস্টের দাবি, বাংলাদেশে চাইলেই কি এই টেস্ট করা যায়? ◈ দুর্গাপূজা ঘিরে সীমান্তে মোতায়েন হচ্ছে ১০ হাজার বিজিবি

প্রকাশিত : ০৫ অক্টোবর, ২০২৫, ০৬:৪৯ বিকাল
আপডেট : ১৮ আগস্ট, ২০২৬, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঈশ্বরদীতে ধানক্ষেতে বৃদ্ধের লাশ

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি : পাবনার ঈশ্বরদীতে ধানক্ষেতে এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার সকাল ৮টার দিকে উপজেলা সদরের ফতেমোহাম্মদপুর বেনারসি পল্লির কাছে এই ঘটনা ঘটে।

নিহত সিরাজুল ইসলাম (৫০) ফতেমোহাম্মদপুর প্রামাণিকপাড়ার মৃত কেটি আহমেদের ছেলে। তার বোন রাশেদা বেগম জানান, শনিবার রাত ১০টার পর তিনি খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। কিন্তু পরের সকালে ঘুম থেকে উঠে জানতে পারেন তার ভাইয়ের লাশ ধানক্ষেতে পরে আসে।’

থানা পুলিশ সূত্রে জানা গেছে, লাশটি বাড়ি থেকে মাত্র আধা কিলোমিটার দূরে ধানক্ষেতে পাওয়া যায়। ঘটনাস্থলে একটি ব্যাগ ভর্তি কাঁচা কলা এবং একটি জোড়া স্যান্ডেলও পাওয়া গেছে। নিহত ব্যক্তি কোনো স্থায়ী পেশায় যুক্ত ছিলেন না, মূলত ভবঘুরে জীবন যাপন করতেন। তার স্ত্রী প্রায় ১২ বছর আগে মারা গেছেন। তার ১৫ বছর বয়সী প্রতিবন্ধী ছেলে আছে।

ঈশ্বরদী থানার ওসি আ. স. ম. আব্দুন নুর জানান, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি করেছে। লাশ ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।’

  • সর্বশেষ