শিরোনাম
◈ নিজের স্ত্রীকে কখনো মেয়ে, কখনো ভাতিজি সাজিয়ে বিয়ে দিতেন স্বামী ◈ কনসার্টে শেখ হাসিনার নামে স্লোগান, আয়োজক গ্রেপ্তার ◈ ব্রিকস সম্মেলনে তারেক রহমানের যোগদান নিয়ে নতুন কোনো তথ্য নেই: রণধীর জয়সওয়াল ◈ ব্যালন ডি’অর ২০২৬ এর সংক্ষিপ্ত তালিকা প্রকাশ, রয়েছেন যারা ◈ বিদেশি ঋণ শোধে নতুন রেকর্ড, ৫ মাসে পরিশোধ ২০৪ কোটি ডলার ◈ বৃহস্পতিবার যেসব এলাকায় ২০ ঘণ্টা গ্যাস থাকবে না ◈ জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির শপথ নিলেন খলিলুর রহমান ◈ গাজীপুর সাফারি পার্ক থেকে চুরি হওয়া দুই লেমুরের সন্ধান ভারতে, বনতারা’য় বিক্রি ৪৮ লাখ রুপিতে ◈ পদ্মার পানি বাড়ছে, রাজশাহীর নিম্নাঞ্চল ও চর প্লাবিত ◈ শেখ হাসিনাকে ফেরাতে ভারত সরকারের সঙ্গে যোগাযোগ চলছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রকাশিত : ০৪ অক্টোবর, ২০২৫, ০১:৩৬ দুপুর
আপডেট : ২৬ জুলাই, ২০২৬, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

একদিন না পেরুতেই মধুপুরে পুনরায় মালবাহী ট্রাকের চাকায় পিষ্ট  এক নারী 

লিয়াকত হোসেন জনী,মধুপুর টাঙ্গাইল : একদিন না পেরুতেই টাঙ্গাইলের মধুপুরে পুনরায় মালবাহী ট্রাকের চাকায় পিষ্ট হয়েছেন এক নারী। 

শুক্রবার  ০৩ অক্টোবর দুপুরে টাঙ্গাইল - ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের মধুপুর উপজেলার চাড়ালজানি নামক স্থানে প্রাণিসম্পদ অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে। 

নিহতদের ভাতিজা মীর আসাদুজ্জামান আশিক জানান , নিহত নারী ময়মনসিংহের গৌরীপুর উপজেলার মুলাকান্দী গ্রামের মৃত জালাল উদ্দিনের স্ত্রী হাসি আক্তার (৬০)। তিনি আরো জানান , তার ফুপু  নিহত হাসি আক্তার মধুপুর পৌর এলাকার টেকী মীরবাড়ীর মৃত মীর হাবিবুর রহমানের কন্যা। তিনি আজ শুক্রবার গৌরীপুর থেকে নিজ বাবার  বাড়ীতে বেড়াতে এসে গাড়ী থেকে নেমে সবে মাত্র পাকা রাস্তার পাশে একটু দূরে কাঁচা রাস্তায় দাঁড়িয়ে ছিলেন। এসময় পাঁকা রাস্তায় একজন প্রতিবন্ধী ব্যক্তিকে বাঁচাতে গিয়ে ঘাতক মালবাহী ট্রাকটি নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার অপর পাশে দাঁড়িয়ে থাকা হাসি আক্তারকে সামনের চাকায় পিষ্ট করে। এসময় তার দুই পা দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে যায় এবং তিনি সামনের চাকার নিচে আটকে পড়েন।

এসময়  ফায়ারসার্ভিসের লোকজন  খবর পেয়ে পা বিচ্ছিন্ন অবস্থায় তাকে উদ্ধার করে  মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেন। তার অবস্থা আশংকাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য পরে  তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। সন্ধ্যায়  চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যু বরন করেন।

মধুপুর থানার অফিসার্স ইনচার্জ এমরানুল কবির জানান , চালক ও তার সহযোগী পালিয়ে গেলেও ঘাতক মালবাহী ট্রাকটিকে জব্দ করা হয়েছে। মরহদেহ স্বজনদের নিকট হস্তান্তর করা হয়েছে। এ দুর্ঘটনার প্রেক্ষিতে পরবর্তী আইনী প্রক্রিয়া চলমান রয়েছে। 

উল্লেখ গত ০১ অক্টোবর টাঙ্গাইল -জামালপুর আঞ্চলিক মহাসড়কের মধুপুরের কাইতকাই নামক স্থানে কার্গো গাড়ির চাকায়  পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী জামালপুর জেলার সরিষাবাড়ির আপন মিয়া (২২) নিহত হয় ও তার স্ত্রী ফারজানা আক্তার  (২০) আহত হয়।

  • সর্বশেষ