শিরোনাম
◈ ভোলায় এক নারীর সঙ্গে ইসলামী আন্দোলনের নেতার আপত্তিকর ভিডিও ভাইরাল, দলীয় পদ থেকে অব্যাহতি ◈ ৬ লাখ কোটি টাকার খেলাপি ঋণ ও সংকটের অন্তরালে: যেভাবে ডুবল ব্যাংক খাত ◈ ভারতের দিল্লিতে যন্তর মন্তরে লোহার গেট ও পুলিশের ব্যারিকেড টপকে বিক্ষোভ, আটক আশুতোষ-সৌরভসহ নেতাকর্মীরা (ভিডিও) ◈ শিশুর ডিএনএ টেস্টের দাবি, বাংলাদেশে চাইলেই কি এই টেস্ট করা যায়? ◈ দুর্গাপূজা ঘিরে সীমান্তে মোতায়েন হচ্ছে ১০ হাজার বিজিবি ◈ নিউইয়র্কের জেএফকে বিমানবন্দরে ড. ইউনূসকে হেনস্তা(ভিডিও) ◈ সচিবালয়ে প্রবেশে কড়াকড়ি, দুপুর ১২টার আগে ঢুকতে পারবেন না দর্শনার্থীরা ◈ ছয় ব্যাংকে চট্টগ্রাম বন্দরের ১২০০ কোটি টাকা আটকা, ফেরত পাওয়া নিয়ে শঙ্কা ◈ ঢাকা-রিয়াদ রুটে ১৭ অক্টোবর পর্যন্ত বিমানের সব ফ্লাইট স্থগিত ◈ সৌদি আরবে বাংলাদেশিদের জন্য দূতাবাসের জরুরি সতর্কতা, ছবি-ভিডিও প্রকাশে নিষেধাজ্ঞা

প্রকাশিত : ০৪ অক্টোবর, ২০২৫, ০১:০৯ রাত
আপডেট : ০৬ আগস্ট, ২০২৬, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চায়ের দোকানে বসে থাকা অবস্থায় দুর্বৃত্তদের হামলায় নিহত সাংবাদিক

বাগেরহাট শহরের হাড়িখালী এলাকায় এ এস এম হায়াত উদ্দিন (৪৩) নামে এক সাংবাদিককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে বাগেরহাট শহরের উত্তর হাড়িখালীর তিন রাস্তার মোড়ে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

পুলিশ রাতে ঘটনাস্থল পরিদর্শন করেছে। পূর্ব বিরোধের জেরে তাকে হত্যা করা হয়েছে বলে পুলিশ দাবি করলেও সেই বিরোধ কি তা পুলিশ তাৎক্ষনিকভাবে জানাতে পারেনি। তার মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে।

নিহত এ এস এম হায়াত উদ্দিন বাগেরহাট শহরের উত্তর হাড়িখালী এলাকার শেখ নিজাম উদ্দিনের ছেলে। হায়াত উদ্দিন ঢাকা থেকে প্রকাশিত দৈনিক ভোরের চেতনা নামে একটি পত্রিকার স্টাফ রিপোর্টার ছিলেন। হায়াৎ উদ্দিন বিএনপির রাজনীতির সাথে জড়িত। তিনি সম্প্রতি হয়ে যাওয়া বাগেরহাট পৌর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে সাংগঠনিক সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হন।

স্থানীয়দের বরাত দিয়ে বাগেরহাট সদর মডেল থানার ওসি মো. মাহমুদ-উল-হাসান রাতে বলেন, শুক্রবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে চায়ের দোকানে বসে ছিলেন হায়াত উদ্দিন। হঠাৎ চার পাঁচজন যুবক দুটি মোটরসাইকেলযোগে এসে হায়াতকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে ফেলে রেখে চলে যায়। পরে স্থানীয় লোকজন রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে বাগেরহাট ২৫০ শয্যার জেলা হাসপাতালে নিয়ে যায়।

সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। খুলনা মেডিকেল কলেজে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পূর্ব বিরোধের জেরে এই হত্যাকান্ড ঘটে থাকতে পারে। কি কারণে হায়াতকে হত্যা করা হয়েছে তা তদন্ত করে বলতে হবে।  

 

  • সর্বশেষ