শিরোনাম
◈ ভোলায় এক নারীর সঙ্গে ইসলামী আন্দোলনের নেতার আপত্তিকর ভিডিও ভাইরাল, দলীয় পদ থেকে অব্যাহতি ◈ ৬ লাখ কোটি টাকার খেলাপি ঋণ ও সংকটের অন্তরালে: যেভাবে ডুবল ব্যাংক খাত ◈ ভারতের দিল্লিতে যন্তর মন্তরে লোহার গেট ও পুলিশের ব্যারিকেড টপকে বিক্ষোভ, আটক আশুতোষ-সৌরভসহ নেতাকর্মীরা (ভিডিও) ◈ শিশুর ডিএনএ টেস্টের দাবি, বাংলাদেশে চাইলেই কি এই টেস্ট করা যায়? ◈ দুর্গাপূজা ঘিরে সীমান্তে মোতায়েন হচ্ছে ১০ হাজার বিজিবি ◈ নিউইয়র্কের জেএফকে বিমানবন্দরে ড. ইউনূসকে হেনস্তা(ভিডিও) ◈ সচিবালয়ে প্রবেশে কড়াকড়ি, দুপুর ১২টার আগে ঢুকতে পারবেন না দর্শনার্থীরা ◈ ছয় ব্যাংকে চট্টগ্রাম বন্দরের ১২০০ কোটি টাকা আটকা, ফেরত পাওয়া নিয়ে শঙ্কা ◈ ঢাকা-রিয়াদ রুটে ১৭ অক্টোবর পর্যন্ত বিমানের সব ফ্লাইট স্থগিত ◈ সৌদি আরবে বাংলাদেশিদের জন্য দূতাবাসের জরুরি সতর্কতা, ছবি-ভিডিও প্রকাশে নিষেধাজ্ঞা

প্রকাশিত : ০২ অক্টোবর, ২০২৫, ০৭:২৮ বিকাল
আপডেট : ০১ জুলাই, ২০২৬, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘নোয়াখালী বিভাগ’ ঘোষণার দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ

মোহাম্মদ সোহেল, নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীকে স্বতন্ত্র বিভাগ ঘোষণার দাবিতে জেলার সোনাইমুড়ী বাইপাসে সড়ক অবরোধ করে বিক্ষোভ, মানববন্ধন ও সমাবেশ করেছে সম্মিলিত নোয়াখালীবাসী।

বৃহস্পতিবার (০২ অক্টোবর) সকাল ১১ টায় সোনাইমুড়ী উপজেলাবাসীর ব্যানারে আয়োজিত বিক্ষোভ, মানববন্ধন ও সমাবেশে বৃষ্টি উপেক্ষা করে সাধারণ মানুষ থেকে শুরু করে বুদ্ধিজীবী, শিক্ষক, আইনজীবি, সাংবাদিকসহ সর্বস্তরের জনগণ অংশ নেয়।

মানববন্ধনে বাংলাদেশ সরকারের সহকারী এটর্নি জেনারেল এডভোকেট আবদুল কাইয়ুম ভূঁইয়া, সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার ওমর ফারুক, উপজেলা জামায়াতের আমির মো. হানিফ মোল্লা, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আবুল মনসুর সেলিম, মাসুদের রহমান, পৌরসভা বিএনপির সদস্য সচিব সৈয়দ রেজায়ে রাব্বি মাহবুব প্রমূখ বক্তব্য রাখেন।

এসময় বক্তারা বলেন, শত বছরের ইতিহাস, মুক্তিযুদ্ধের অবদান, শিক্ষা-সংস্কৃতি আর জনবহুল জনপদ নোয়াখালীবাসীর দাবি- "নোয়াখালী বিভাগ"। নোয়াখালী বিভাগ শুধু প্রশাসনিক দাবি নয়, এটি এই অঞ্চলের মানুষের আত্মমর্যাদার প্রশ্ন। তাই নোয়াখালীকে স্বতন্ত্র বিভাগ ঘোষণা করতে হবে। তা না হলে আরো কঠোর আন্দোলনের হুশিয়ারী উচ্চারণ করা হয়।

এসময় বিক্ষোভকারীরা ঢাকা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে যানচলাচল বন্ধ করে দেয়। ঘন্টাব্যাপী বিক্ষোভে সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। দেখা দেয় জনদুর্ভোগ।

  • সর্বশেষ