শিরোনাম
◈ ভোলায় এক নারীর সঙ্গে ইসলামী আন্দোলনের নেতার আপত্তিকর ভিডিও ভাইরাল, দলীয় পদ থেকে অব্যাহতি ◈ ৬ লাখ কোটি টাকার খেলাপি ঋণ ও সংকটের অন্তরালে: যেভাবে ডুবল ব্যাংক খাত ◈ ভারতের দিল্লিতে যন্তর মন্তরে লোহার গেট ও পুলিশের ব্যারিকেড টপকে বিক্ষোভ, আটক আশুতোষ-সৌরভসহ নেতাকর্মীরা (ভিডিও) ◈ শিশুর ডিএনএ টেস্টের দাবি, বাংলাদেশে চাইলেই কি এই টেস্ট করা যায়? ◈ দুর্গাপূজা ঘিরে সীমান্তে মোতায়েন হচ্ছে ১০ হাজার বিজিবি ◈ নিউইয়র্কের জেএফকে বিমানবন্দরে ড. ইউনূসকে হেনস্তা(ভিডিও) ◈ সচিবালয়ে প্রবেশে কড়াকড়ি, দুপুর ১২টার আগে ঢুকতে পারবেন না দর্শনার্থীরা ◈ ছয় ব্যাংকে চট্টগ্রাম বন্দরের ১২০০ কোটি টাকা আটকা, ফেরত পাওয়া নিয়ে শঙ্কা ◈ ঢাকা-রিয়াদ রুটে ১৭ অক্টোবর পর্যন্ত বিমানের সব ফ্লাইট স্থগিত ◈ সৌদি আরবে বাংলাদেশিদের জন্য দূতাবাসের জরুরি সতর্কতা, ছবি-ভিডিও প্রকাশে নিষেধাজ্ঞা

প্রকাশিত : ২৯ সেপ্টেম্বর, ২০২৫, ০৬:১২ বিকাল
আপডেট : ০৭ জুন, ২০২৬, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আত্মগোপনে থাকা আওয়ামী লীগ নেতা বিমানবন্দর থেকে গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মুরাদ হোসেনকে গ্রেপ্তার করেছে ইমিগ্রেশন পুলিশ। রোববার (২৮ সেপ্টেম্বর) রাতে হযরত শাহ্‌জালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আখাউড়া থানার ওসি মোহাম্মদ ছমিউদ্দিন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, গ্রেপ্তারকৃত মুরাদ হোসেন বিদেশ যাওয়ার চেষ্টা করলে মামলা থাকায় ইমিগ্রেশন পুলিশ তাকে গ্রেপ্তার করে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মুরাদ হোসেন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের আখাউড়া উপজেলার সাবেক আহ্বায়ক ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের আস্থাভাজন ছিলেন। গত ৫ আগস্টের পর থেকেই মুরাদ হোসেন আত্মগোপনে ছিলেন। মুরাদ হোসেন আখাউড়া থানার বিস্ফোরক আইনের মামলায় এজাহারভুক্ত আসামি। তাছাড়াও তার বিরুদ্ধে এলাকায় আধিপত্য বিস্তারসহ বিভিন্ন অপরাধের অভিযোগ রয়েছে।

আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ছমি উদ্দিন জানান, মুরাদ বিদেশ যাওয়ার পথে ইমিগ্রেশন পুলিশ তাকে গ্রেপ্তার করে। প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের জন্য তাকে আখাউড়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। উৎস: চ্যানেল২৪

 

  • সর্বশেষ