শিরোনাম
◈ সৌদি আরবে বাংলাদেশিদের জন্য দূতাবাসের জরুরি সতর্কতা, ছবি-ভিডিও প্রকাশে নিষেধাজ্ঞা ◈ পুরান ঢাকার চকবাজারে ৮ ঘণ্টা পরও নিয়ন্ত্রণে আসেনি আগুন, কাজ করছে ১০ ইউনিট ◈ মোংলা ইপিজেডে ২১০০০ কোটি টাকা বিনিয়োগ করবে চীনা প্রতিষ্ঠান ◈ ব্যাংককে চলছে বাংলাদেশের বড় পরীক্ষা, জ্বালানি ও বাড়তি ব্যয়ের বোঝা সামলাতে বিশ্বব্যাংকের সহায়তা চায় বাংলাদেশ ◈ সাবেক ২ সেনা কর্মকর্তার যে ৫ কারণে রিমান্ড চাওয়া হয় ◈ বিএনপি সরকার ক্ষমতায় আসার পর শান্তিতে আছি, প্রধানমন্ত্রীকে বললেন হিন্দু নেতারা ◈ ডি মারিয়ার জোড়া গোল, রোসারিওর সহজ জয় ◈ আফগা‌নিস্তা‌নের বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের ইনিংস ঘোষণা, লিটনের সেঞ্চুরি, জয় দেখ‌ছে টাইগাররা ◈ ২৫ বছরের ক্ষমতার পর মোদির সামনে কঠিন চ্যালেঞ্জ ◈ মিষ্টির পদত্যাগে শূন্য হওয়া সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন দৌড়ে আলোচনায় ১০ নেত্রী

প্রকাশিত : ১৬ সেপ্টেম্বর, ২০২৫, ০২:৪৫ দুপুর
আপডেট : ১৫ আগস্ট, ২০২৬, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সীমান্তে অবৈধ অনুপ্রবেশের দায়ে ৩ জন আটক

মো. রমজান আলী, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে অবৈধ অনুপ্রবেশের  দায়ে ৩ জন বাংলাদেশী চোরাকারবারীকে আটক করেছে বিজিবি। মঙ্গলবার ভোরে ভোলাহাট উপজেলার জেকে পোলাডাংগা সীমান্ত এলাকায় এই ৩ চোরাকারবারীকে আটক করা হয়। 

আটককৃতরা হলো, জেলার গোমস্তাপুর উপজেলার চৌডালা গ্রামের এমতাজুলের ছেলে শামিম হোসেন (২৭) একই গ্রামের :সঞ্জয় কর্মকারের ছেলে পলাশ  কর্মকার (২৩) ও শিবগঞ্জে শিবনারায়নপুর গ্রামের ছাত্তারের ছেলে মিজানুর রহমান (২৩)।

মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল গোলাম কিবরিয়া বলেন, ভোরে জেকে পোলাডাংগা বিওপি’র সীমান্ত পিলার ২০১/৫৯-এস এলাকা দিয়ে নৌকা নিয়ে নদীপথে চোরাচালানের উদ্দেশ্যে অবৈধভাবে ৩জন ভারতের অভ্যন্তরে প্রবেশ করে। পরে বাংলাদেশে ফেরত আসার সময় অবৈধ অনুপ্রবেশের  দায়ে তাদেরকে আটক করা হয়। এ সময় ভারতীয়  ৭০  রূপি জব্দ করা হয়। 

অধিনায়ক আরও বলেন,  আটককৃতদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের দায়ে ভোলাহাট থানায় মামলা করা হয়েছে। 

  • সর্বশেষ