শিরোনাম
◈ ইউরোপের মাটিতে ইতিহাস, সান মারিনোর বিপক্ষে বাংলাদেশের জয় ◈ স্বর্ণের দামে বড় পতন বিশ্ববাজারে ◈ ডিপফেক-মিথ্যা তথ্য রোধে এআই নীতিমালা আনছে সরকার ◈ গুলশানে দুটি স্পা সেন্টারে পুলিশের অভিযান, ২৮ জন আটক ◈ হাদি হত্যা মামলায় জাবেরকে বাদী করার কারণ জানতে চান বোন মাসুমা ◈ বাজেট অধিবেশন ঘিরে সংসদ ভবন এলাকায় আগ্নেয়াস্ত্র বহন ও মিছিল-সমাবেশ নিষিদ্ধ ◈ এশিয়ান গেমস ক্রিকে‌টে বাংলা‌দেশসহ ১০ দল চূড়ান্ত, অ‌ক্টোব‌রে খেলা হ‌বে জাপা‌নে  ◈ গ‌্যাংস্টার দাউদ ইব্রাহিমের হুম‌কি‌তে আ‌মি প্রস্রাব ক‌রে দেই, আইপিএলের ভয়ঙ্কর অভিজ্ঞতা শোনালেন ললিত মো‌দি ◈ আগস্টে ইউপি নির্বাচনের তফসিল, আচরণবিধিতে আসছে বড় পরিবর্তন ◈ হামে ও উপসর্গে মৃত্যু বেড়ে ৬১০, ২৪ ঘণ্টায় প্রাণ গেল আরও ৫ শিশুর

প্রকাশিত : ১০ সেপ্টেম্বর, ২০২৫, ০১:১০ দুপুর
আপডেট : ০৪ জুন, ২০২৬, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শেরপুরে পূর্ণরায় জেলগেটে আটক হলেন আ’লীগ নেতা চন্দন কুমার পাল

তপু সরকার হারুন, জেলা প্রতিনিধি শেরপুর: শেরপুর উচ্চ আদালত থেকে ৭ মামলায় জামিনে মুক্তির পর ফের জেলগেট থেকে আটক হয়েছেন জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট চন্দন কুমার পাল (৭০)। ৯ সেপ্টেম্বর মঙ্গলবার সন্ধ্যায় তাকে শেরপুর জেলা কারাগার গেট থেকে আটক করে সদর থানা ও ডিবি পুলিশ।

জানা যায়, গত বছরের ১৬ অক্টোবর যশোরের বেনাপোল সীমান্ত দিয়ে ভারত যাওয়ার সময় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক হন শেরপুর জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট চন্দন কুমার পাল। পরে তাকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হতাহতের একাধিক মামলায় গ্রেফতার দেখায় থানা পুলিশ। এরপর কয়েক ধাপে তাকে আরও কয়েক মামলায় শ্যোন অ্যারেস্ট দেখানো হয়। ওইসব মামলায় নিম্ন আদালত থেকে জামিন না পেলেও ধাপে ধাপে উচ্চ আদালত থেকে জামিনে মুক্তির আদেশ হয়।

সর্বশেষ একটি মামলায় মঙ্গলবার বিকেলে আদালত থেকে জেলা কারাগারে জামিনে মুক্তির আদেশ পৌঁছলে তিনি মুক্তি পেয়ে জেলগেটে বের হওয়ামাত্র থানা পুলিশ ও ডিবি পুলিশের হাতে আটক হন। পরে তাকে কঠোর নিরাপত্তায় থানায় নিয়ে যাওয়া হয়। ওইসময় গেটে তার অনুজ মানবাধিকারকর্মী অ্যাডভোকেট শক্তিপদ পালসহ পরিবারের লোকজন অপেক্ষমাণ ছিলেন।

এ ব্যাপারে ডিবির পরিদর্শক মো. রেজাউল ইসলাম খান বলেন, তাকে থানা পুলিশ আটক করেছে। আমরা সাথে থেকে সহায়তা করেছি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়