শিরোনাম
◈ পাহাড়ি অঞ্চলে সফল আর্লি ওয়ার্নিং মডেল: আগাম সতর্কবার্তায় কমছে প্রাণহানি, ভূমিধস মোকাবিলায় নতুন আশার আলো ◈ মার্কিন ভিসা আবেদনকারীদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল ‘পাবলিক’ রাখার নির্দেশ দিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস ◈ মিথ্যা কাহিনি ও জাল কাগজে অ্যাসাইলাম, হাজারো আবেদন বাতিলের হুঁশিয়ারি ◈ ট্রাম্পের অকথ্য ভাষায় গালাগাল প্রসঙ্গে নেতানিয়াহুে এবার যা বললেন ◈ মধ্যপ্রাচ্যের যে ১৪ দেশে নতুন সতর্কতা জারি করল যুক্তরাষ্ট্র ◈ বি‌শ্বের নেতৃত্ব নি‌য়ে যুক্তরাস্ট্র, রা‌শিয়া ও চী‌নের ম‌ধ্যে রশি টানাটানি ◈ বিশ্বকাপের প্রস্তু‌তি, ফ্রান্স‌কে হারা‌লো আইভ‌রি কোস্ট, স্পেনকে রুখে দিলো ইরাক ◈ ৩০০ ফিটে ঝটিকা মিছিলের অভিযোগে যুবলীগ নেতা আটক ◈ রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মা নদীতে আবারো তলিয়ে গেছে যাত্রীবাহী বাস (ভিডিও) ◈ নতুন সতর্কতায় ‘সুপার এল নিনো’, কোন সংকটে পড়তে পারে বিশ্ব?

প্রকাশিত : ০৬ সেপ্টেম্বর, ২০২৫, ০৩:০৭ রাত
আপডেট : ৩১ মে, ২০২৬, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আগামীতে বাবা-মায়ের নামসহ চাঁদাবাজ-বাটপারদের তালিকা ঝুলিয়ে দেওয়া হবে: সারজিস আলম

পঞ্চগড়: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, আগামীর বাংলাদেশে আর কাউকে ফ্যাসিস্ট শেখ হাসিনা হয়ে উঠতে দেওয়া হবে না। যারা চোর, বাটপার, চাঁদাবাজ ও হুমকিদাতা, তাদের নাম-ঠিকানার সঙ্গে বাবা-মায়ের নাম প্রকাশ্যে তালিকা আকারে ঝুলিয়ে দেওয়া হবে।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) রাতে পঞ্চগড় সরকারি অডিটোরিয়ামে বিচার সংস্কার এবং গণপরিষদ নির্বাচনের মাধ্যমে নতুন সংবিধানের দাবিতে আয়োজিত রাজনৈতিক কর্মশালা ও সমন্বয় সভায় এ কথা বলেন সারজিস আলম।

তিনি আরও বলেন, দেশের বড় বড় নেতারা ভালো ভালো কথা বললেও কেউ বালু উত্তোলনে, কেউ ড্রেজার মেশিন দিয়ে রাতের আঁধারে পাথর তুলতে, আবার কেউ চাঁদাবাজি ও মামলা বাণিজ্যে ব্যস্ত। তেঁতুলিয়া উপজেলার প্রথম সারির বিএনপির নেতারা কোথায় কোথায় চাঁদা নেন, সব খবর আমাদের কাছে আছে।  

ছাত্রদলের নতুন কমিটি নিয়ে তিনি অভিযোগ করে বলেন, পঞ্চগড় জেলা ছাত্রদল স্কুলে স্কুলে কমিটি দিচ্ছে, যা ছাত্র রাজনীতির নামে লেজুরবৃত্তির পরিবেশ তৈরি করছে। যেই সাহস শেখ হাসিনা ও ছাত্রলীগ করতে পারেনি, সেই সাহস চব্বিশ পরবর্তী বাংলাদেশে ছাত্রদল করছে। এ বাংলাদেশের কোনো স্কুল-কলেজে ছাত্র রাজনীতির নামে লেজুরবৃত্তির রাজনীতি চলবে না। স্কুল-কলেজগুলোতে আহ্বায়ক কমিটির নামে আওয়ামী লীগের মতো বিএনপির অযোগ্য লোকজন সভাপতি হয়ে পরিবেশ নষ্ট করার চেষ্টা করছে।  

এসব ষড়যন্ত্রের বিরুদ্ধে দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।  

একই সঙ্গে আগামী ১৫ অক্টোবরের মধ্যে পঞ্চগড়ের জেলা ও পৌরসভাগুলোতে এনসিপির কমিটি গঠন করা হবে বলেও জানান সারজিস আলম। উৎসম: বাংলানিউজ২৪

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়