শিরোনাম
◈ পাহাড়ি অঞ্চলে সফল আর্লি ওয়ার্নিং মডেল: আগাম সতর্কবার্তায় কমছে প্রাণহানি, ভূমিধস মোকাবিলায় নতুন আশার আলো ◈ মার্কিন ভিসা আবেদনকারীদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল ‘পাবলিক’ রাখার নির্দেশ দিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস ◈ মিথ্যা কাহিনি ও জাল কাগজে অ্যাসাইলাম, হাজারো আবেদন বাতিলের হুঁশিয়ারি ◈ ট্রাম্পের অকথ্য ভাষায় গালাগাল প্রসঙ্গে নেতানিয়াহুে এবার যা বললেন ◈ মধ্যপ্রাচ্যের যে ১৪ দেশে নতুন সতর্কতা জারি করল যুক্তরাষ্ট্র ◈ বি‌শ্বের নেতৃত্ব নি‌য়ে যুক্তরাস্ট্র, রা‌শিয়া ও চী‌নের ম‌ধ্যে রশি টানাটানি ◈ বিশ্বকাপের প্রস্তু‌তি, ফ্রান্স‌কে হারা‌লো আইভ‌রি কোস্ট, স্পেনকে রুখে দিলো ইরাক ◈ ৩০০ ফিটে ঝটিকা মিছিলের অভিযোগে যুবলীগ নেতা আটক ◈ রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মা নদীতে আবারো তলিয়ে গেছে যাত্রীবাহী বাস (ভিডিও) ◈ নতুন সতর্কতায় ‘সুপার এল নিনো’, কোন সংকটে পড়তে পারে বিশ্ব?

প্রকাশিত : ০৫ সেপ্টেম্বর, ২০২৫, ০৮:২৮ রাত
আপডেট : ০১ জুন, ২০২৬, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সরকার আলুর দাম বাড়ানোর পরিকল্পনা করছে: বাণিজ্য উপদেষ্টা

বর্তমানে সারাদেশে আলুর দাম কমে যাওয়ায় সরকার দাম বাড়াতে টিসিবির মাধ্যমে বিক্রি ও রপ্তানি বাড়ানোর পরিকল্পনা নিয়েছে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) দুপুরে পারিবারিক সফরে গিয়ে জয়পুরহাটের আক্কেলপুরের গোপীনাথপুর উচ্চ বিদ্যালয়ে হেলিকপ্টার থেকে নেমে তিনি সাংবাদিকদের এসব কথা জানান।

এসময় উপদেষ্টা বলেন, দাম বৃদ্ধির লক্ষ্যে সরকার আলু টিসিবির মাধ্যমে বিক্রি ও আরও বেশি বিদেশে রপ্তানি করার পরিকল্পনা করছে। গত বছরের তুলনায় এ বছর আলুর উৎপাদন ও ফলন বেশি হওয়ায় আলুর দাম কমেছে।

হেলিকপ্টার থেকে নামার পর প্রশাসনের পক্ষ থেকে গার্ড অফ অনার দেওয়া হয়। পরে বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার মোর্তুজাপুর গ্রামে জুমার নামাজ আদায় করেন তিনি।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়