শিরোনাম
◈ পাহাড়ি অঞ্চলে সফল আর্লি ওয়ার্নিং মডেল: আগাম সতর্কবার্তায় কমছে প্রাণহানি, ভূমিধস মোকাবিলায় নতুন আশার আলো ◈ মার্কিন ভিসা আবেদনকারীদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল ‘পাবলিক’ রাখার নির্দেশ দিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস ◈ মিথ্যা কাহিনি ও জাল কাগজে অ্যাসাইলাম, হাজারো আবেদন বাতিলের হুঁশিয়ারি ◈ ট্রাম্পের অকথ্য ভাষায় গালাগাল প্রসঙ্গে নেতানিয়াহুে এবার যা বললেন ◈ মধ্যপ্রাচ্যের যে ১৪ দেশে নতুন সতর্কতা জারি করল যুক্তরাষ্ট্র ◈ বি‌শ্বের নেতৃত্ব নি‌য়ে যুক্তরাস্ট্র, রা‌শিয়া ও চী‌নের ম‌ধ্যে রশি টানাটানি ◈ বিশ্বকাপের প্রস্তু‌তি, ফ্রান্স‌কে হারা‌লো আইভ‌রি কোস্ট, স্পেনকে রুখে দিলো ইরাক ◈ ৩০০ ফিটে ঝটিকা মিছিলের অভিযোগে যুবলীগ নেতা আটক ◈ রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মা নদীতে আবারো তলিয়ে গেছে যাত্রীবাহী বাস (ভিডিও) ◈ নতুন সতর্কতায় ‘সুপার এল নিনো’, কোন সংকটে পড়তে পারে বিশ্ব?

প্রকাশিত : ০৪ সেপ্টেম্বর, ২০২৫, ০৭:৪৩ বিকাল
আপডেট : ০৩ জুন, ২০২৬, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ব্রাহ্মণপাড়ায় ঝুঁকিপূর্ণ সড়কে ট্রাক্টর উল্টে খালে

ফারুক আহাম্মদ, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধিঃ ব্রাহ্মণপাড়া উপজেলার দুলালপুর ইউনিয়নের ব্রাহ্মণপাড়া- গোপালনগর ঝরাজীর্ণ সড়কে ইট বোঝাই একটি ট্রাক্টর উল্টে খালে পড়ে যায়। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বিকেলে গোপালনগর আদর্শ কলেজসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে ট্রাক্টরের চালক ও সহযোগী লাফিয়ে নেমে প্রাণে রক্ষা পান।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে প্রায় চার কিলোমিটার দীর্ঘ এই সড়কের বিভিন্ন অংশ ভাঙাচোরা অবস্থায় রয়েছে।

গতবারের বন্যায় সড়কটির আরও ব্যাপক ক্ষতি হয়। প্রতিদিন কয়েকটি গ্রামের কয়েক হাজার মানুষ এ সড়ক দিয়ে হেঁটে কিংবা ব্যাটারি চালিত অটোরিকশা ও সিএনজি চালিত অটোরিকশায় চলাচল করছেন।

ঝুঁকিপূর্ণ এ সড়কে প্রায়ই দুর্ঘটনা ঘটছে।দুলালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিসুর রহমান ভূঁইয়া বলেন- এই সড়ক সংস্কারের জন্য কোটি টাকার বেশি বরাদ্দ হয়েছে। ইতিমধ্যে দক্ষিণ অংশ থেকে কাজ শুরু হয়েছে। আশা করছি দ্রুত সময়ের মধ্যে সংস্কার কাজ শেষ হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়