শিরোনাম
◈ ‘ভোট চুরির প্রমাণ চেয়েছেন রাষ্ট্রপতি, আমাদের কাছে তা আছে’: রাহুল গান্ধী ◈ খুলনার চার থানায় বিশেষ অভিযান, পুলিশ সদস্যদের একা চলাচলে নিষেধাজ্ঞা ◈ দিল্লিতে ধর্না থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক, কারণ জানাল পুলিশ ◈ ২০২৭ সালের হজ মিশন ভিসা পেতে ২৭০ এজেন্সিকে জরুরি নির্দেশ, তথ্য জমার শেষ সময় রোববার ◈ চুরির অপরাধে বাতিল হতে পারে যুক্তরাষ্ট্রের ভিসা, স্থায়ী নিষেধাজ্ঞার ঝুঁকি ◈ শেষ মুহূর্তে বরু‌শিয়া ডর্টমুন্ডের কা‌ছে হার এড়া‌লো ব্রেমেন ◈ ৩০০ টাকা ভাড়ায় অটোরিকশায় ওঠেন স্কুলছাত্রী, বাসায় পৌঁছে দেওয়ার কথা বলে অন্য স্থানে নিয়ে ধর্ষণের পর হত্যা করেন চালক ◈ ইউটিউবার ধ্রুব রাঠির পর সিজেপি নেতা অভিজিৎ দীপকে, সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা আটক (ভিডিও) ◈ টানা চার হারে চাকরি গেলো তুরস্কের কোচ ভেন‌চেন‌জো ম‌ন্তেল্লার ◈ কক্সবাজারে ঘাঁটি গেড়ে ৯ দেশে চীনা চক্রের ডিজিটাল প্রতারণা!

প্রকাশিত : ০৩ সেপ্টেম্বর, ২০২৫, ০২:০১ রাত
আপডেট : ০৬ আগস্ট, ২০২৬, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নাটোরের চিকিৎসক আমিরুল ইসলাম ত্রিভুজ প্রেমের বলি

নাটোরে প্রেমিকাকে নিয়ে দ্বন্দের জেরে জনসেবা হাসপাতালের মালিক ও জেলা বিএমএ’র আহ্বায়ক ডা. এ এইচ এম আমিরুল ইসলামকে হত্যা করা হয়েছে। ঘটনায় জড়িত হাসপাতালের সাবেক কর্মী আসাদকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিকেলে অভিযুক্ত আসাদকে নিয়ে শহরের মাদ্রাসামোড়ে জনসেবা হাসপাতাল পরিদর্শন শেষে এ তথ্য জানান নাটোরের পুলিশ সুপার আমজাদ হোসাইন।

 আসাদ বগুড়া জেলার ধুনট উপজেলার ফকিরপাড়া গ্রামের ইলিয়াস আকন্দের ছেলে। তাকে সোমবার রাতে নাটোর শহর থেকে আটক করা হয়।
 
পুলিশ সুপার জানান, আসাদ জনসেবা হাসপাতালের মালিক ডা. আমিরুল ইসলামের পিএ ছিলেন। একই হাসপাতালের এক নারী কর্মীর সঙ্গে আসাদের প্রেমের সম্পর্ক ছিল। কিন্তু ওই নারীকে পছন্দ করতেন ডা. আমিরুলও। এ নিয়ে দ্বন্দ্ব তৈরি হলে ২৫ আগস্ট ডা. আমিরুল আসাদ ও নারী কর্মীকে মারধর করেন এবং পরে আসাদকে হাসপাতাল থেকে বের করে দেন।
 
 এর প্রতিশোধ নিতে গত ৩১ আগস্ট সন্ধ্যায় আসাদ বোরকা পরে হাসপাতালে প্রবেশ করে। রাতে রেস্ট রুমের খাটের নিচে লুকিয়ে থাকে। ভোর ৪টার দিকে সে ডা. আমিরুল ইসলামের গোপনাঙ্গ কেটে তাকে হত্যা করে। পরে সকাল ৬টার দিকে বোরকা পরে হাসপাতাল ত্যাগ করে।
 
পরদিন সকাল থেকে কর্মচারীরা ডাক্তারকে ডাকলেও কোনো সাড়া মেলেনি। দুপুরে দরজা ভেঙে তারা ভেতরে প্রবেশ করে রক্তাক্ত লাশ দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।
 
পুলিশ জানিয়েছে, আসাদের বিরুদ্ধে হত্যা মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

  • সর্বশেষ