শিরোনাম
◈ মধ্যপ্রাচ্যের সংঘাতে বহু চ্যালেঞ্জে বাংলাদেশের অর্থনীতি ◈ ঈদযাত্রায় নতুন লঞ্চ সার্ভিস চালু হবে কবে, জানালো সরকার ◈ বিদেশে বিনিয়োগ বাড়াচ্ছে বাংলাদেশি কোম্পানি, দেশে বাড়তে পারে বেকারত্ব ◈ শুল্ক বৈষম্যে বেনাপোল ছেড়ে ভোমরা বন্দরে ঝুঁকছেন ব্যবসায়ীরা ◈ মার্চের ১১ দিনেই রেমিট্যান্স এলো ১৯২ কোটি ডলার ◈ নাহিদের আসনের ভোটের ফল চ্যালেঞ্জ করলেন বিএনপির কাইয়ুম ◈ ডিসেম্বরে জাতীয় গ্রিডে যুক্ত হবে রূপপুরের ১২০০ মেগাওয়াট বিদ্যুৎ ◈ মুক্তিযোদ্ধাদের দেখানো পথেই হাঁটছে সেনাবাহিনী: সেনাপ্রধান ◈ ২ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দফতর বণ্টন, গেজেট প্রকাশ ◈ ভারতের পতাকা অবমাননা করায় ‌ক্রিকেটার হার্দিক পা‌ন্ডিয়ার বিরুদ্ধে মামলা! 

প্রকাশিত : ১৯ জুন, ২০২৫, ০৫:৩৮ বিকাল
আপডেট : ২৫ আগস্ট, ২০২৫, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চুয়াডাঙ্গায় অস্ত্রসহ ছাত্রদল নেতা গ্রেপ্তার

হাসমত আলী, দামুড়হুদা( চুয়াডাঙ্গা) প্রতিনিধি : নাজমুল আরেফিন কিরণকে (৩৩) গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। বৃহস্পতিবার (১৯ জুন) ভোরে অভিযান চালিয়ে তার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার নাজমুল আরেফিন কিরণ শহরের গুলশানপাড়ার  জিন্নাত আলীর ছেলে। 

চুয়াডাঙ্গা সেনা ক্যাম্প সূত্রে জানা গেছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার ভোরে নাজমুল আরেফিন কিরণের গুলশানপাড়ার বাড়িতে পুলিশ ও সেনাবাহিনীর অস্ত্র উদ্ধারের যৌথ অভিযান চালানো হয়। অভিযানে তার বাড়ির বিভিন্ন স্থান থেকে একটি থ্রি নট থ্রি রাইফেলের বডি (অংশ বিশেষ), ১৭টি দেশীয় অস্ত্র, ৩টি চাপাতি, ৬টি বড় ছুরি, ৩টি রামদা, ৬টি তরবারি, একটি ল্যাপটপ ও একটি মোবাইলফোন উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে মামলা দিয়ে চুয়াডাঙ্গা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

চুয়াডাঙ্গা সদর থানার ওসি খালেদুর রহমান জানান, থানায় হস্তান্তরের পর তাকে আদালতে সোপর্দ করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়