শিরোনাম
◈ এআই ক্যামেরার ভয়ে ফাঁকা রাস্তাতেও ট্রাফিক আইন মানছেন চালকেরা ◈ না‌হিদ রানা এপ্রিল মা‌সের আইসিসির সেরা ক্রিকেটার নির্বা‌চিত ◈ অভিজ্ঞদের নিয়ে বিশ্বকাপ ফুটব‌লে নিউজিল্যান্ড দল  ◈ বাংলাদেশের জন্য পশ্চিমবঙ্গের নির্বাচনের তাৎপর্য ◈ দেশের ৯ বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য দিল সরকার ◈ ঈদুল আজহার ছুটি ঘোষণা, প্রজ্ঞাপন জারি ◈ ২০২৭ সালের এসএসসি-এইচএসসি পরীক্ষার তারিখ ঘোষণা ◈ দেশে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ, বেড়েছে ৬ লাখের বেশি ভোটার ◈ চিপস, চানাচুর, ইনস্ট্যান্ট নুডলস, স্যুপ, বিস্কুটে উচ্চমাত্রার লবণ: বছরে মারা যাচ্ছে ২৪,০০০ মানুষ ◈ পশ্চিমবঙ্গে গরুসহ সব ধরনের পশু জবাই নিষিদ্ধ, নতুন নির্দেশনা জারি করলো বিজেপি

প্রকাশিত : ১৮ জুন, ২০২৫, ১১:৩১ রাত
আপডেট : ২২ অক্টোবর, ২০২৫, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শাহ আমানত বিমানবন্দরে ১১ লাখ টাকার সিগারেট, মোবাইল আটক

এম.ইউছুপ রেজা, চট্টগ্রাম : বুধবার (১৮ জুন) গোপন তথ্যের ভিত্তিতে বিমানবন্দর এনএসআই টিম, বিমানবন্দর এভসেক ও বিমানবাহিনী টাস্কফোর্স পৃথক দুটি অভিযানে সালাম এয়ার এবং বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইটের দুজন যাত্রীর কাছ থেকে ১১ লাখ ২ হাজার টাকার সিগারেট, মোবাইল ফোন এবং নিষিদ্ধ বিউটি ক্রিম উদ্ধার করা হয়েছে।  

জানাযায়, ফটিকছড়ির মোহাম্মদ আবু নাসের ও চান্দগাঁওয়ের মিনটু দেবনাথ নামের এ দুই যাত্রী আলাদাভাবে বিমানবন্দরে অবতরণ করে। কাস্টমস হলের গ্রিন চ্যানেল পার হওয়ার সময় তাদের চ্যালেঞ্জ করা হলে ১৬০ কার্টন বিদেশি সিগারেট, ১০টি মোবাইল ফোন (Pixel7- ৮টি এবং pixel 6 - ২টি) এবং ১৪০টি নিষিদ্ধ বিউটি ক্রিম।

এ সময় বিমানবন্দরের নির্বাহী ম্যাজিস্ট্রেট এরফানুল হক চৌধুরী ও এনএসআইর সহকারী পরিচালক রেজাউল করিম উপস্থিত ছিলেন।
উদ্ধার করা সিগারেটের মূল্য ৫ লাখ ৬০ হাজার টাকা, মোবাইল ফোন ১০টির দাম ৫ লাখ টাকা এবং বিউটি ক্রিমের দাম ৪২ হাজার টাকা। ব্যাগেজ সুবিধার অতিরিক্ত হওয়ায় এসব পণ্য ডিএম মূলে আটক করা হয় বলে জানিয়েছেন শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়