শিরোনাম
◈ জ্বালানি সংকট সামাল দিতে দ্বিগুণ দামে এলএনজি কিনল সরকার ◈ উপসাগরে মার্কিন ঘাঁটিতে হামলা: ইরানকে গোয়েন্দা তথ্য দিচ্ছে রাশিয়া  ◈ জ্বালানি, রপ্তানি ও রেমিট্যান্স—যুদ্ধের প্রভাবে বাড়ছে অর্থনৈতিক ঝুঁকি ◈ ‘গণতন্ত্রের অগ্রযাত্রায় শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননা পাচ্ছেন খালেদা জিয়া ◈ জ্বালানি তেল পাচার রোধে বেনাপোল সীমান্তে বিজিবির নিরাপত্তা জোরদার ◈ আমার ফ্ল্যাট থেকে কয়েক কদম দূরেই ‘যমুনা’, যেখানে ঘটেছে অসংখ্য নাটকীয় ঘটনা: শফিকুল আলম ◈ ঈদকে সামনে রেখে এলিফ্যান্ট রোড ও নিউমার্কেটে ক্রেতাদের উপচে পড়া ভিড় ◈ ইরান–সংঘাত থামাতে কিছু দেশের মধ্যস্থতার চেষ্টা: পেজেশকিয়ান ◈ জ্বালানি তেলের দাম নিয়ে আতঙ্ক, যে বার্তা দিলেন জ্বালানিমন্ত্রী ও প্রতিমন্ত্রী ◈ কূটনীতিকদের সম্মানে প্রধানমন্ত্রীর ইফতার, দুর্নীতির বিরুদ্ধে কঠোর বার্তা

প্রকাশিত : ১৪ জুন, ২০২৫, ০২:৪৪ দুপুর
আপডেট : ১১ অক্টোবর, ২০২৫, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সিলেটের কোনো পাথর কোয়ারি আর লিজ দেওয়া হবে না: রিজওয়ানা

ডেস্ক রিপোর্ট : পর্যটকবান্ধব পরিবেশ গড়ে তুলতে সিলেটের কোনো পাথর কোয়ারি আর লিজ দেওয়া হবে না বলে জানিয়েছেন বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

শনিবার (১৪ জুন) সকালে সিলেটের জাফলং এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা জানান উপদেষ্টা রিজওয়ানা। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন বিদ্যুৎ, জ্বালানি, খনিজসম্পদ ও রেল-সড়ক যোগাযোগ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক মো. ফায়জুল কবির খান। আরও উপস্থিত ছিলেন সিলেটের বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসকসহ বিভিন্ন দফতরের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, ‘জাফলং একটি প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা (ইসিএ)। এখানকার পাথর কোয়ারিগুলো পরিবেশ ধ্বংস করছে। এগুলো পর্যটকের জন্য উপযোগী করে গড়ে তোলা হবে। শ্রমিকদের বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। এ এলাকা নিয়ে একটি মহাপরিকল্পনা গ্রহণ করা হবে।’

খনিজ সম্পদ উপদেষ্টা অধ্যাপক মো. ফায়জুল কবির খান বলেন, ‘অবৈধভাবে উত্তোলিত পাথর ক্রাশার মেশিন দিয়ে ভাঙা হচ্ছে, যা অনিয়ম ও পরিবেশের জন্য হুমকি। তিনি এসব ক্রাশার মেশিনের বিদ্যুৎ সংযোগ তাৎক্ষণিক বিচ্ছিন্ন করার নির্দেশ দেন বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসককে।’ এছাড়া তিনি জাফলংয়ের পর্যটন অবকাঠামো উন্নয়নের প্রতিশ্রুতিও দেন।

সুত্র : যুগান্তর

  • সর্বশেষ
  • জনপ্রিয়