শিরোনাম
◈ তৃতীয় দফায় মিসাইল ছুড়ল ইরান, ইসরায়েলজুড়ে বাজলো সাইরেন ◈ জ্বালানি সংকট সামাল দিতে দ্বিগুণ দামে এলএনজি কিনল সরকার ◈ উপসাগরে মার্কিন ঘাঁটিতে হামলা: ইরানকে গোয়েন্দা তথ্য দিচ্ছে রাশিয়া  ◈ জ্বালানি, রপ্তানি ও রেমিট্যান্স—যুদ্ধের প্রভাবে বাড়ছে অর্থনৈতিক ঝুঁকি ◈ ‘গণতন্ত্রের অগ্রযাত্রায় শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননা পাচ্ছেন খালেদা জিয়া ◈ জ্বালানি তেল পাচার রোধে বেনাপোল সীমান্তে বিজিবির নিরাপত্তা জোরদার ◈ আমার ফ্ল্যাট থেকে কয়েক কদম দূরেই ‘যমুনা’, যেখানে ঘটেছে অসংখ্য নাটকীয় ঘটনা: শফিকুল আলম ◈ ঈদকে সামনে রেখে এলিফ্যান্ট রোড ও নিউমার্কেটে ক্রেতাদের উপচে পড়া ভিড় ◈ ইরান–সংঘাত থামাতে কিছু দেশের মধ্যস্থতার চেষ্টা: পেজেশকিয়ান ◈ জ্বালানি তেলের দাম নিয়ে আতঙ্ক, যে বার্তা দিলেন জ্বালানিমন্ত্রী ও প্রতিমন্ত্রী

প্রকাশিত : ১৪ জুন, ২০২৫, ১০:২৫ দুপুর
আপডেট : ২৩ অক্টোবর, ২০২৫, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লক্ষ্মীপুরে হাত-পা বেঁধে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার-২

জাহাঙ্গীর লিটন, লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরের রামগতিতে হাত-পা বেঁধে ১৪ বছর বয়সী এক কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় রাজু (১৮) ও শরীফ (২৪) নামের দুই জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১৩ জুন) সকালে পৃথক স্থান থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

এর আগে মেয়েকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে ভুক্তভোগী কিশোরীর মা বাদী হয়ে চারজনকে আসামি করে রামগতি থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।

জানা যায়, ভুক্তভোগী কিশোরী ও অভিযুক্তরা চরগাজী ইউনিয়নের দক্ষিণ টুমচর গ্রামের বাসিন্দা। গত বুধবার (১১ জুন) সকালে বাড়ির পাশে একটি ছাড়া বাড়িতে ছাগল বেঁধে এসেছিলেন ওই কিশোরী। দুপুর একটার দিকে ছাগলটি আনতে গেলে জুয়েল (১৮), আজাদ (১৭), রাজু (১৮) ও শরীফ (২৪) তার হাত-পাঁ বেঁধে তাকে সংঘবদ্ধ ধর্ষণ করেন। পরে মেয়েটির চিৎকার শুনে স্থানীয়রা ছুটে আসলে অভিযুক্তরা পালিয়ে যায়। পরবর্তীতে এ ঘটনা কাউকে না জানাতে ভুক্তভোগীর পরিবারকে নানা হুমকি ধমকি দেয় অভিযুক্তরা।

শুক্রবার রাতে অভিযুক্তদের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন। তিনি বলেন, গ্রেপ্তারকৃত শরীফকে উপজেলার চরগাজী ইউনিয়নের দক্ষিণ টুমচর গ্রামের নিজ বাড়ি থেকে ও দুপুর একটার দিকে এ মামলার প্রধান আসামি রাজুকে একই এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।  অন্য আসামিদের গ্রেপ্তারে কাজ করছে পুলিশ।
  • সর্বশেষ
  • জনপ্রিয়