শিরোনাম
◈ নতুন মার্কিন বাণিজ্য নীতি: বাংলাদেশের রপ্তানিতে মারাত্মক হুমকি ◈ গুরুতর আহত মোজতবা খামেনি, গোপনে মস্কোতে অস্ত্রোপচার—আন্তর্জাতিক প্রতিবেদনে দাবি ◈ সৌদির সাড়ে ৭০০ মাইলের পাইপলাইন কি হরমুজ প্রণালির বিকল্প হতে পারবে ◈ যুক্তরাষ্ট্র-ইসরাইল যুদ্ধ কীভাবে কোটি মানুষের খাদ্য সংকট ডেকে আনতে পারে: আরটি’র রিপোর্ট ◈ বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় নতুন বাণিজ্য জোটে বাংলাদেশের নজর ◈ সি‌রিজ জ‌য়ে আন‌ন্দিত ত‌বে শেষ ওভা‌রে ১৪ রান লাগ‌বে ব‌লে ভ‌য়ে ছিলাম: মিরাজ ◈ ক্রেডিট কার্ডের ঋণসীমা বাড়ালো কেন্দ্রীয় ব্যাংক, সর্বোচ্চ মিলবে ৪০ লাখ টাকা ◈ তানজিদের সেঞ্চুরি, তাসকিনের ঝলক—পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয় ◈ কেন্দ্রীয় শহিদ মিনারে এলোপাতাড়ি গুলি, একজন আহত ◈ প্রথমবারের মতো ইসরায়েলের বিরুদ্ধে সেজিল ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে ইরান

প্রকাশিত : ১০ জুন, ২০২৫, ১১:৩৫ দুপুর
আপডেট : ১৪ অক্টোবর, ২০২৫, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজনের মৃত্যু

মো. রমজান আলী, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আবু রায়হান  (৩০) নামের এক ইলেকট্রিক মিস্ত্রির মৃত্যু হয়েছে। সোমবার বিকালে ড্রিল মেশিন মেরামত করার সময় এ দুর্ঘটনা ঘটে। 

মারা যাওয়া যুবক জেলার সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের মাসনিয়া পাড়ার আনোরুল ইসলামের ছেলে। চাঁপাইনবাবগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মতিউর রহমান জানান ,  রায়হান নিজ বাড়িতে ড্রিল মেশিন মেরামত করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। পরে তাকে পরিবারের লোকজন উদ্ধার করে রায়হানকে ২৫০ শয্যাবিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত ডাক্তার   মৃত ঘোষণা করেন। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা করা হয়েছে বলেও জানান ওসি। 
 
 
  • সর্বশেষ
  • জনপ্রিয়