শিরোনাম
◈ ‘দুই কেজি চাল দেওয়ার কারণ জানতে চাইলে চেয়ারম্যান আমারে গলা ধরে ধাক্কা দেয়’ ◈ নরসিংদীর ডিকশনারি থেকে চাঁদাবাজি শব্দটি মুছে ফেলতে চাই বলা অতিরিক্ত পুলিশ সুপারকে বদলি ◈ ইরান এতগুলো দেশে প্রতিশোধমূলক হামলা চালাবে ভাবিনি, আমরা হতবাক: ট্রাম্প ◈ যেসব এলাকায় বুধ ও বৃহস্পতিবার খোলা থাকবে ব্যাংক ◈ ভিডিও ছড়িয়ে পড়ার পর ইউএনও আলাউদ্দিন ওএসডি ◈ ভিয়েনায় বাংলাদেশ-যুক্তরাজ্য বৈঠক, নিরাপত্তা ও পুলিশ সংস্কারে সহযোগিতার আলোচনা ◈ জোর করে শক দিতে বাধ্য করা হতো: অনলাইন প্রতারণার আখড়া কম্বোডিয়ায় নির্যাতনের শিকার কর্মীদের ভয়াবহ অভিজ্ঞতা ◈ ঈদে চন্দ্রা টার্মিনালে ঘরমুখী মানুষের চাপ, ১০ কিমি দীর্ঘ যানজট ◈ শিলাবৃষ্টি ও বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী ◈ না ফেরার দেশে অভিনেতা শামস সুমন

প্রকাশিত : ২২ মে, ২০২৫, ১১:২৪ রাত
আপডেট : ১৬ সেপ্টেম্বর, ২০২৫, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আদমদীঘিতে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালালো গরু চোর

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘিতে গোয়াল ঘর থেকে দুইটি গরু চুরি করে পালানোর সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে গরু রেখে পালিয়েছে সংঘবদ্ধ চোরের দল। গত বুধবার (২১ মে) গভীর রাতে উপজেলার ছাতিয়ানগ্রাম ইউনিয়ন পরিষদের পাশে এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানায়, আদমদীঘি উপজেলার ছাতিয়ানগ্রাম কলোনীপাড়া এলাকার দরিদ্র লাল মিয়া দেশী জাতের দুইটি গরু লালন-পালন করে আসছিলেন। গত বুধবার রাত ১২টার দিকে চোরেরা তার বাড়ির প্রাচীর টপকে গোয়াল ঘরের ভিতরে প্রবেশ করে দুইটি গরু চুরি করে নিয়ে যাওয়ার সময় ছাতিয়ানগ্রাম ইউনিয়ন পরিষদের সামনে রাস্তার উপর পৌঁছালে আদমদীঘি থানার অফিসার ইনচার্জ এসএম মোস্তাফিজুর রহমান তার অফিসার ফোর্সদের নিয়ে রাত্রিকালীন ডিউটি তদারকি করাকালে হুটার বাজিয়ে ছাতিয়ানগ্রাম ইউনিয়ন পরিষদ পার হচ্ছিলেন। 

এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে গরু ফেলে রেখে দৌঁড়ে পালিয়ে যায় সংঘবদ্ধ চোরের দল। এরপর গ্রামবাসীদের সহযোগিতায় গরুগুলো উদ্ধার করা হয়। আদমদীঘি থানার অফিসার ইনচার্জ এসএম মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানায়, চোরদের রেখে যাওয়া গরুগুলো প্রকৃত মালিক লাল মিয়ার কাছে হস্তান্তর করা হয়েছে এবং গরু চোরচক্রকে চিহ্নিত করে দ্রুত আইনগত ব্যাবস্থা গ্রহন করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়