শিরোনাম
◈ চ‌্যা‌ম্পিয়ন্স লিগ: কুন্দের জোড়া গো‌লে  বা‌র্সেলোনার জয় ◈ দীর্ঘ সময় ধ‌রে আইপিএল দেখ‌তে একঘেয়ে লা‌গে, পাকিস্তান লিগকে ‘সেরা’ ঘোষণা ওয়া‌সিম আকরা‌মের ◈ তৃতীয়বা‌রের ম‌তো এশিয়া কাপ জেতা উ‌চিত বাংলাদেশের : কোচ নাভিদ নওয়াজ ◈ মাহফুজ আলম ও আসিফ মাহমুদের পদত্যাগ আজ—অন্তর্বর্তী সরকারে বড় পরিবর্তন! ◈ হজযাত্রীদের প্লেনের টিকিট থেকে আবগারি শুল্ক প্রত্যাহার করল এনবিআর ◈ মোহাম্মদপুরে জোড়া খুন: মা-মেয়ের সুরতহাল প্রতিবেদনে উঠে এলো লোমহর্ষক তথ্য ◈ এভারকেয়ারে নিবিড় পর্যবেক্ষণে খালেদা জিয়া, নতুন জটিলতা নেই: চিকিৎসক ◈ জাল দলিল শনাক্তের ৯ কৌশল: জমি কেনায় প্রতারণা এড়ানোর জরুরি নির্দেশনা ◈ যুব হকি বিশ্বকাপের চ্যালেঞ্জার বিভাগে চ্যাম্পিয়ন হওয়ায় বাংলাদেশ দলকে প্রধান উপদেষ্টার অভিনন্দন ◈ মানবাধিকারকে বিশ্বাসের একটি অংশ হিসেবে প্রচার করা উচিত: প্রধান উপদেষ্টা

প্রকাশিত : ১৮ মে, ২০২৫, ১২:০৫ দুপুর
আপডেট : ০৬ অক্টোবর, ২০২৫, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফরিদপুরের  বজ্রপাতে তুলার গোডাউনে আগুন

সনত চক্র বর্ত্তী,ফরিদপুর : ফরিদপুরের কানাইপুর বজ্রপাতে আগুন লেগে একটি তুলার গোডাউন আগুনে পুড়ে ভস্মিভূত  হয়েছে। শনিবার ১৭ই মে রাত সাড়ে নয়টার দিকে সদর উপজেলার কানাইপুর বাজারে এ ঘটনা ঘটে 
 
প্রত্যক্ষদর্শীরা জানান,  রাত ৯টার দিকে ঝড়বৃষ্টির সাথে বজ্রপাত হয়। এ সময় বাজারের আমির হোসেনের তুলার গোডাউনের পাশের খেজুর গাছে উপর বজ্রপাত হলে গাছে আগুন ধরে যায়। ওই গাছের অংশবিশেষ গোডাউনের উপর পড়লে আগুন ছড়িয়ে পড়ে। তুলার গোডাউন পুড়ে যায়।
 
কানাইপুর বাজারের ব্যবসায়ী দিপংকর ঘোষ জানান, ঝড়বৃষ্টির সঙ্গে বজ্রপাত হয়। তুলার গোডাউনের পাশের একটি খেজুর গাছের উপর বজ্রপাত হলে গাছে আগুন ধরে যায়। ওই গাছেরই অংশ বিশেষ গোডাউনের চালের উপর পড়লে গোডাউনে আগুন ধরে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে। তবে ফায়ার সার্ভিসের সদস্যরা আসার আগেই গোডাউনে থাকা তুলার বেশিরভাগ অংশ পুড়ে যায়।
 
ফরিদপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার নজরুল ইসলাম জানান, খবর পেয়ে দুটি ইউনিট ঘটনাস্থলে এহে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছি। এখানে এসে জানতে পারলাম বজ্রপাতে আগুনের সূত্রপাত হয়। ক্ষয়ক্ষতির পরিমাণ পরে বলা যাবে। 
  • সর্বশেষ
  • জনপ্রিয়