শিরোনাম
◈ ফিফার কা‌ছে তেহরা‌নের আহ্বান, যুক্তরাষ্ট্রকে বিশ্বকাপ থেকে সরিয়ে দেয়া হোক  ◈ যুদ্ধক্ষেত্রে না গিয়েও ইরানকে যেভাবে সাহায্য করছে চীন ও রাশিয়া! ◈ চসিক নির্বাচন: মেয়র পদে সাদিক কায়েমকে প্রার্থী করাতে চায় জামায়াত! ◈ রাজাকারের তালিকায় মুক্তিযোদ্ধার নাম, সংশোধনের উদ্যোগ সরকারের ◈ সংসদের সামনের দিনগুলো কেমন হবে ◈ অপারেশন থিয়েটারে মির্জা আব্বাস, মস্তিষ্কে অস্ত্রোপচার ◈ ইরান যুদ্ধ দীর্ঘায়িত, চাপ বাড়ছে যুক্তরাষ্ট্রের ওপর ◈ গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে মালদ্বীপে ৫ বাংলাদেশি নিহত ◈ ক্রিকেটের মতো সংসদেও নিরপেক্ষ আম্পায়ারিং করব: স্পিকার ◈ আবারও দুবাই শহরের কেন্দ্রীয় অংশে জোরালো বিস্ফোরণের শব্দ

প্রকাশিত : ১০ মে, ২০২৫, ০৫:২১ বিকাল
আপডেট : ১৭ সেপ্টেম্বর, ২০২৫, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শেরপুরে ১৩৮৬ বোতল ভারতীয় মদ উদ্ধার

তপু সরকার হরুন : শেরপুরের ঝিনাইগাতীতে ১৩৮৬ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে থানা পুলিশ। ১০ মে শনিবার ভোরে উপজেলার নলকুড়া ইউনিয়নের ভারত সীমান্ত ঘেষা সন্ধ্যাকুড়া ছালমা রাবার বাগানে অভিযান চালিয়ে ওইসব মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

পুলিশ সুত্রে জানা যায়, সন্ধ্যাকুড়া ভারত সীমান্ত ঘেষে অবস্থিত ছালমা রাবার বাগান হয়ে বিপুল পরিমাণ ভারতীয় মদ পাঁচারের গোপন সংবাদের ভিত্তিতে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আল আমিনের নেতৃত্বে পুলিশের একটি অভিযানিকদল শনিবার ভোর ৫টার দিকে অভিযান পরিচালনা করে। ওইসময় পুলিশের উপস্তিতি বুঝতে পেরে ভারত থেকে আমদানিকৃত মাদক ফেলে রেখে চোরাকারবারিরা সটকে পরে। পরে পুলিশ মাদককারবারিদের ফেলে রাখা ১৩৮৬ বোতল ভারতীয় বিভিন্ন ব্যান্ডের মদ উদ্ধার করে থানা পুলিশ। উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজার মূল্য প্রায় ৪০ লাখ টাকা।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো, আল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। মাদক প্রাচার রোধে এ ধরনের অভিযান পরিচালনা অব্যাহত থাকবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়