শিরোনাম
◈ জ্বালানি সংকট সামাল দিতে দ্বিগুণ দামে এলএনজি কিনল সরকার ◈ উপসাগরে মার্কিন ঘাঁটিতে হামলা: ইরানকে গোয়েন্দা তথ্য দিচ্ছে রাশিয়া  ◈ জ্বালানি, রপ্তানি ও রেমিট্যান্স—যুদ্ধের প্রভাবে বাড়ছে অর্থনৈতিক ঝুঁকি ◈ ‘গণতন্ত্রের অগ্রযাত্রায় শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননা পাচ্ছেন খালেদা জিয়া ◈ জ্বালানি তেল পাচার রোধে বেনাপোল সীমান্তে বিজিবির নিরাপত্তা জোরদার ◈ আমার ফ্ল্যাট থেকে কয়েক কদম দূরেই ‘যমুনা’, যেখানে ঘটেছে অসংখ্য নাটকীয় ঘটনা: শফিকুল আলম ◈ ঈদকে সামনে রেখে এলিফ্যান্ট রোড ও নিউমার্কেটে ক্রেতাদের উপচে পড়া ভিড় ◈ ইরান–সংঘাত থামাতে কিছু দেশের মধ্যস্থতার চেষ্টা: পেজেশকিয়ান ◈ জ্বালানি তেলের দাম নিয়ে আতঙ্ক, যে বার্তা দিলেন জ্বালানিমন্ত্রী ও প্রতিমন্ত্রী ◈ কূটনীতিকদের সম্মানে প্রধানমন্ত্রীর ইফতার, দুর্নীতির বিরুদ্ধে কঠোর বার্তা

প্রকাশিত : ০৯ মে, ২০২৫, ০৫:৫৪ বিকাল
আপডেট : ০৪ আগস্ট, ২০২৫, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আদমদীঘিতে মাদক বিরোধী অভিযানে চারজন গ্রেপ্তার

আবু মুত্তালিব মতি, আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘিতে পুলিশের মাদক বিরোধী সাঁড়াশি অভিযানে নেশার ৪৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ চারজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে। গত বৃহস্পতিবার (৮ মে) দিবাগত রাতে আদমদীঘি উপজেলার মুরইল বাজার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারকৃতরা হলো, আদমদীঘি উপজেলার মুরইল বাজারের লয়েজ মন্ডলের ছেলে নাঈম মন্ডল (২৫), মুরইল তালুকদার পাড়ার জছির মন্ডলের ছেলে মিরাজ মন্ডল (২২) মুরইল পুর্বপাড়ার একরাম হোসেনের ছেলে রুবেল হোসেন (২৯) ও নওগাঁর আত্রাই উপজেলার ভূপাড়ার জহুরুল সরদারের ছেলে আরিফ সরদার রাব্বি (১৯)।

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ এসএম মোস্তাফিজুর রহমান জানান, আদমদীঘি উপজেলায় অব্যাহত মাদক বিরোধী সাঁড়াশি অভিযান চলছে। গত বৃহস্পতিবার দিবাগত রাতে থানার উপ-পরিদর্শক ফেরদৌস আলী সঙ্গীয় ফোর্সসহ আদমদীঘির মুরইল বাজার এলাকায় অভিযান চালিয়ে জনৈক নাঈম মন্ডলের শয়ন কক্ষে মাদক রেখে বিক্রির সময় ৪৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ উল্লেখিত চার মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। 

এর আগে এসআই ফেরদৌস আলী আদমদীঘি বাজার এলাকা থেকে ১২ পিস ইয়াবা, আদমদীঘির দত্তবাড়িয়া গুচ্ছগ্রাম থেকে ৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ২শ গ্রাম গাঁজাসহ ৭ জন মাদক কারবারিকে গ্রেপ্তার করেন। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে গতকাল শুক্রবার বেলা ১১টায় আদালতে প্রেরণ করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়