শিরোনাম
◈ খালেদা জিয়ার জন্য ‌শেখ হাসিনার প্রার্থনা, স্বাস্থ্য সংকট নিয়ে গভীর উদ্বেগ: আইএএনএসের রিপোর্ট ◈ হাসিনা-পরবর্তী বাংলাদেশের প্রতি ভারত কি অবস্থান বদলাচ্ছে? ◈ এনসিপি ১২৫ আসনে প্রার্থীর নাম ঘোষণা করল, কোন আসনে কাকে মনোনয়ন দিলো দেখুন তালিকা ◈ অজ্ঞাতনামা লাশ, কারা ও নিরাপত্তা হেফাজতে মৃত্যু আর মব এখন মানবাধিকারের তিন সংকট ◈ হাসিনার উদারপন্থী ভূমিকায় বিএনপি ◈ চ‌্যা‌ম্পিয়ন্স লিগ: কুন্দের জোড়া গো‌লে  বা‌র্সেলোনার জয় ◈ দীর্ঘ সময় ধ‌রে আইপিএল দেখ‌তে একঘেয়ে লা‌গে, পাকিস্তান লিগকে ‘সেরা’ ঘোষণা ওয়া‌সিম আকরা‌মের ◈ তৃতীয়বা‌রের ম‌তো এশিয়া কাপ জেতা উ‌চিত বাংলাদেশের : কোচ নাভিদ নওয়াজ ◈ মাহফুজ আলম ও আসিফ মাহমুদের পদত্যাগ আজ—অন্তর্বর্তী সরকারে বড় পরিবর্তন! ◈ হজযাত্রীদের প্লেনের টিকিট থেকে আবগারি শুল্ক প্রত্যাহার করল এনবিআর

প্রকাশিত : ০৯ মে, ২০২৫, ০৫:০৭ বিকাল
আপডেট : ১৮ সেপ্টেম্বর, ২০২৫, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কালীগঞ্জে ৪ টি ব্যবসায় প্রতিষ্ঠানে ভয়াবহ আগুন

ফিরোজ আহম্মেদ, ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহের কালীগঞ্জে ৪ টি ব্যবসায় প্রতিষ্ঠানে ভয়াবহ আগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। গেল রাত ১০ টার দিকে কালীগঞ্জ উপজেলার সাকোর বাজারে এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানায়, রাত ১০ টার দিকে ওই বাজারের তেল ব্যবসায়ী আব্দুল আজিজের দোকানে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়। মুহুর্তের মধ্যে তা দোকানে ছড়িয়ে পড়ে। আগুনের লেলিহান শিখা আশপাশের দোকানেও ছড়িয়ে পড়ে। খবর পেয়ে কালীগঞ্জ, কোটচাঁদপুর ও যশোর থেকে ফায়ার সার্ভিসের ৫ টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগীতায় ৪ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনে। ততক্ষণে পুড়ে ছাই হয়ে যায় ওই ৪ টি ব্যবসায় প্রতিষ্ঠানের সকল মালামাল। আগুন নিয়ন্ত্রন করতে গিয়ে আহত হয়েছেন ফায়ার সার্ভিসের ৪ জন সদস্য।

ফায়ার সার্ভিসের যশোর অঞ্চলের ভারপ্রাপ্ত সহকারী পরিচালক মো: আলী সাজ্জাদ বলেন, তেলের দোকানের আগুন হওয়ার কারণে তা ভয়াবহ ছিলো। আগুন নেভাতে কালীগঞ্জ, কোটচাঁদপুর, চৌগাছা, সেনানিবাস স্টেশনসহ মোট ৬ টি ইউনিট কাজ করছে। আগুন সম্পুর্ণটাই নিয়ন্ত্রনে এসেছে। কিছু সময়ের মধ্যেই পুরোপুরি নেভানো সম্ভব হবে।
  • সর্বশেষ
  • জনপ্রিয়