শিরোনাম
◈ 'ফ্রি ইমরান খান’ ‌লেখা টি-শার্ট প‌রে মাঠে ঢুকতে বাধা, সিদ্ধান্ত পাল্টালো ক্রিকেট অস্ট্রেলিয়া ◈ ৪০ দিনের ছুটি শেষ, রোববার খুলছে সব শিক্ষাপ্রতিষ্ঠান ◈ আজ বসছে জাতীয় সংসদ কমিটির প্রথম বৈঠক ◈ যুক্তরাষ্ট্র–ইরান টানাপোড়েন: সমঝোতার পথ সংকীর্ণ, বাড়ছে ‘মৃত্যু ও ধ্বংসের’ আশঙ্কা ◈ এপ্রিলে ৩ দেশ সফর করবেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান: দ্য প্রিন্টের খবর ◈ মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলো ইরানের হামলায় ক্ষয়ক্ষতির পর কতটুকু কার্যকর? ◈ ব্যাংক ঋণে ব্যবসা করা হালাল হবে কিনা, এ নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ ◈ শিক্ষকদের বৈশাখী ভাতা পাওয়া নিয়ে স্বস্তির খবর, যা জানালেন মাউশি ◈ ফিফা র‍্যাঙ্কিং- আর্জেন্টিনা ও ব্রাজিলের অবনতি, বাংলা‌দেশ ১৮২ নম্ব‌রে ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি: শর্ত নিয়ে প্রশ্ন, পর্যালোচনায় সরকার

প্রকাশিত : ০৯ মে, ২০২৫, ০৫:০৬ বিকাল
আপডেট : ০৮ আগস্ট, ২০২৫, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঈশ্বরদীতে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আটক

ঈশ্বরদী (পাবনা) থেকে: পাবনার ঈশ্বরদীতে পাকশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুজ জামান পিন্টুকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে রূপপুর গ্রামের নিজ বাড়ি থেকে তাঁকে আটক করা হয়। সাইফুজ জামান পিন্টু এক সময় পাকশী ইউনিয়ন যুবলীগের সভাপতির দায়িত্বে ছিলেন। আটকের সময় তিনি বাড়িতেই ছিলেন বলে জানিয়েছেন তাঁর স্ত্রী মুসলিমা বেগম। তিনি বলেন, ‘আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশের অনেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানই আত্মগোপনে চলে গেছেন।  কিন্তু আমার স্বামী কোনো মামলায় জড়িত ছিলেন না, তাই আত্মগোপনে যাননি। তিনি পাকশীতেই ছিলেন এবং নিয়মিত ইউনিয়নের কাজ চালিয়ে যাচ্ছিলেন। অথচ হঠাৎ করেই পুলিশ এসে তাঁকে ধরে নিয়ে গেল।’

তবে কোন অভিযোগে তাঁকে আটক করা হয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি। ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার সরকারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর ফোন রিসিভ হয়নি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়