শিরোনাম
◈ মধ‌্যপ্রা‌চ্যে সংঘা‌তের কার‌ণে এখ‌নো ভার‌তে আটকা দ‌ক্ষিণ আ‌ফ্রিকা ও ও‌য়েস্ট ই‌ন্ডি‌জের ক্রিকেটাররা ◈ সন্ধ্যার মধ্যে দেশের বিভিন্ন এলাকায় ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্ক সংকেত ◈ কবে চালু হবে শাহজালালের থার্ড টার্মিনাল, জানালেন প্রতিমন্ত্রী ◈ আজ রাজধানীর যেসব সড়ক এড়িয়ে চলবেন ◈ তেল-গ্যাসে মধ্যপ্রাচ্যের ওপর বাংলাদেশের নির্ভরতা কতটা ◈ যুদ্ধবিরতিতে রাজি ইরান, সামনে তিন শর্ত ◈ উত্তর ইসরায়েলে তীব্র হামলা: ইরান-হিজবুল্লাহর ১০০ রকেট নিক্ষেপের দাবি ◈ রাশিয়া থেকে জ্বালানি তেল কিনতে যুক্তরাষ্ট্রের অনুমতি চেয়েছে বাংলাদেশ ◈ স্বেচ্ছাসেবক দলের নেতাকে গ্রেপ্তারের ঘটনায় র‌্যাবের ওপর হামলা ◈ নতুন সংসদের প্রথম অধিবেশনে সভাপতিত্ব করবেন কে? নানা আলোচনা

প্রকাশিত : ১৯ এপ্রিল, ২০২৫, ০৯:২৭ রাত
আপডেট : ১৯ অক্টোবর, ২০২৫, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভবানীগঞ্জ থেকে যুবলীগ নেতা মাসুক মিয়া গ্রেপ্তার

মোঃ জালাল উদ্দিন, মৌলভীবাজার জেলা প্রতিনিধি : মৌলভীবাজারের জুড়ীতে যুবলীগ নেতা মাসুক মিয়াকে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার মাসুক মিয়া জুড়ী উপজেলার জায়ফরনগর ইউনিয়নের পশ্চিম ভবানীপুর গ্রামের সামসু মিয়ার ছেলে। শুক্রবার ১৮ এপ্রিল ২০২৫ ইং, রাত ৮টার সময় শহরের ভবানীগঞ্জ বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।

পুলিশ জানায়, যুবলীগ নেতা মাসুক মিয়া গত বছরের ৪ আগস্ট ২০২৪ইং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিরুদ্ধে উপজেলা আওয়ামী লীগের ডাকা মিছিলে অংশ নিয়েছিলেন এবং এর আগের দিন, ৩ আগস্টের হামলার সঙ্গেও তিনি জড়িত ছিলেন।

যুবলীগ নেতা মাসুক গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন জুড়ী থানার ওসি (তদন্ত) জহিরুল হক।

  • সর্বশেষ
  • জনপ্রিয়