শিরোনাম
◈ ৭ লাখ ৫৫ হাজার ব্যালটের মধ্যে এখনও ভোট দেননি ২ লাখ ৫৩ হাজার প্রবাসী ◈ দুরন্ত একাদশ‌কে হা‌রি‌য়ে অদম‌্য টি-‌টো‌য়ে‌ন্টি কা‌পের ফাইনালে দুর্বার একাদশ ◈ নির্বাচন ঘিরে কিছু রাজনৈতিক দল অস্ত্র মজুত করছে: আসিফ মাহমুদ (ভিডিও) ◈ বাড্ডায় বাসা থেকে ১১ আগ্নেয়াস্ত্রসহ সুব্রত বাইনের সহযোগী দীপু গ্রেপ্তার ◈ সেনাবাহিনীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে দেবে না বিএনপি: তারেক রহমান (ভিডিও) ◈ প্রচারণায় প্রার্থীদের সহিষ্ণুতার প্রশংসা প্রধান উপদেষ্টার, রোববার থেকে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন ◈ কারাগার থেকে পোস্টাল ভোট দিলেন আনিসুল, পলকসহ প্রায় অর্ধশত ‘ভিআইপি’ বন্দিরা ◈ ব্যাংক সংস্কারের উদ্যোগে ধাক্কা, আটকে গেল বাংলাদেশ ব্যাংক আদেশ সংশোধন ◈ সংসদ সদস্যদের শপথ কে পড়াবেন—সংবিধানে কী আছে ◈ দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অপর পাল্লায় ভারত: চরমোনাই পীর (ভিডিও)

প্রকাশিত : ১৮ এপ্রিল, ২০২৫, ১২:৫৪ দুপুর
আপডেট : ১৭ অক্টোবর, ২০২৫, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিরলে বাড়ী থেকে অপহরণ করে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা 

এম, এ কুদ্দুস, বিরল (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের বিরলে বাড়ী থেকে অপহরণ করে নিয়ে গিয়ে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করেছে দূর্বৃত্তরা। নিহত ব্যক্তি উপজেলার শহরগ্রাম ইউপি’র বাসুদেবপুর গ্রামের মৃতঃ তারকানন্দ রায়ের পুত্র ভাবেশ চন্দ্র রায় (৫২)।

জানাগেছে, বৃহস্পতিবার বিকাল ৫ টার দিকে একদল দূর্বৃত্তকারী ভবেশ চন্দ্র রায়কে তার বাড়ী থেকে অপহরণ করে নিয়ে যায়। এরপর তাকে মেরে রাত ১০ টার দিকে মুমূর্ষ অবস্থায় একটি ভ্যানযোগে বাড়ীর পাশে স্থানীয় ফুলবাড়ী হাটে পাঠিয়ে দেয় দূর্বৃত্তরা। পরিবারের লোকজন খবর পেয়ে ভবেশকে ওই অবস্থায় উদ্ধার করে দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্য চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে বিরল থানা পুলিশ রাতেই মৃত ভবেশ চন্দ্র রায়ের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত ভবেশের পরিবারের পক্ষথেকে থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছিল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়