শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের পর ইসরায়েলেও যুদ্ধবিরোধী বিক্ষোভ, চাপে নেতানিয়াহু ◈ হরমুজ প্রণালী দিয়ে পাকিস্তানের ২০ জাহাজ চলাচলের অনুমতি দিল ইরান ◈ ৪৭.৫ মিলিয়ন ডলারে ব্যাংক এশিয়ার কাছে বাংলাদেশি কার্যক্রম বিক্রি করছে ব্যাংক আলফালাহ ◈ টানা ছুটি শেষে আজ থেকে খুলছে সব শিক্ষাপ্রতিষ্ঠান, জারি নতুন নির্দেশনা ◈ রাশিয়া-ইউক্রেন ও মধ্যপ্রাচ্যের সংঘাত: বাংলাদেশের বিকল্প শ্রমবাজারের অপেক্ষা ◈ যুক্তরাষ্ট্রে ‘ভয়ংকর অপরাধে’ গ্রেপ্তার ১০ বাংলাদেশির পরিচয় প্রকাশ ◈ ‘প্রত্যেক নাগরিককে ২৫০০ টাকা বৈশাখী ভাতা’ নিয়ে যা জানা গেল ◈ জনগণের প্রত্যাশা পূরণে কাজের আহ্বান প্রধানমন্ত্রীর, আইনশৃঙ্খলা মেনে চলার নির্দেশ ◈ ভূমধ্যসাগরে দিক হারিয়ে ৬ দিন ভেসে থাকার পর ২১ বাংলাদেশিসহ ২৬ জন উদ্ধার, মৃত্যু অন্তত ২২ ◈ ড‌য়ে‌চে‌ভে‌লের প্রতি‌বেদন- আইপিএল সম্প্রচারে বাধা নেই, বলছে সরকার

প্রকাশিত : ১৮ এপ্রিল, ২০২৫, ১২:২৭ রাত
আপডেট : ১৮ সেপ্টেম্বর, ২০২৫, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আদমদীঘিতে ইভটিজিং করায় যুবকের জেল-জরিমানা

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘিতে এসএসসি পরীক্ষার্থীকে উত্যক্ত (ইভটিজিং) করার অপরাধে আরাফাত মৃধা (২৪) নামের এক যবককে তিন মাসের বিনাশ্রম কারাদন্ড ও ৫শ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) দুপুরে আদমদীঘি আইপিজে পাইলট উচ্চবিদ্যালয় এলাকায় আদালতের নির্বাহি ম্যাজিষ্ট্র্ধেসঢ়;ট মাহমুদা সুলতানা এই দন্ড প্রদাণ করেন। দন্ডপ্রাপ্ত আরাফাত মৃধা নওগাঁ সদরের ভবানী নগরের এমদাদুল হক মৃধার ছেলে।

পুলিশ জানায়, গত বৃহস্পতিবার দুপুর ১টার দিকে আদমদীঘি আইপিজে (পাইলট) উচ্চবিদ্যালয়ের জনৈক পরীক্ষার্থিকে উত্যক্ত (ইভটিজিং) করছিল। এমন খবর পেয়ে পুলিশ ওই স্থান থেকে উক্ত ইভটেজার আরাফাত মৃধাকে আটক করে ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে নির্বাহি ম্যাজিষ্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) মাহমুদা সুলতানা দন্ডবিধি ১৮৬০ এর ৫০৯ ধারায় উল্লেখিত আদেশ দেন।

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ এসএম মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, ওই দিন দন্ডপ্রাপ্তকে জেল হাজতে পাঠানো হয়েছে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়