শিরোনাম
◈ ‌নেইমার‌কে স‌ঙ্গে নি‌য়েই বিশ্বকাপ খেলতে যুক্তরা‌স্ট্রে উড়াল দি‌লো ব্রা‌জিল দল ◈ চীন সফরে গেলেন প্রধানমন্ত্রী কার্যালয়ের ১৫ সদস্যের একটি প্রতিনিধিদল ◈ এলডিসি থেকে উন্নয়নশীল দেশে উত্তরণ: বাংলাদেশের আবেদনে সাড়া দিল ইউএনসিডিপি ◈ গণসমর্থন হারিয়ে যেভাবে চলছে আওয়ামী লীগ ◈ আইসি‌সি র‌্যাং‌কিং‌য়ে বাংলা‌দে‌শের নারী ব‌্যাটার ও বোলার‌দের উন্ন‌তি  ◈ নারী চ্যাম্পিয়ন্স ট্রফির সূচিতে প‌রিবর্তন আন‌লো আ‌ইসি‌সি ◈ মন্ত্রিসভায় পরিবর্তনের ইঙ্গিত, চাপ কমাতে পুনর্গঠন পরিকল্পনা ◈ শাকিব খান সিনেমার প্রতি উদাসীন: মির্জা আব্দুল খালেক ◈ ‘ডলার ধর্ষণ করেছে, তাকে ধরেন, আমি জবাই করছি’— আদালতে নেওয়ার পথে সোহেলের দাবি ◈ বৃদ্ধা মায়ের মরদেহে পচন ধরলেও খোঁজ নেয়নি কেউ, জানেন না যুগ্ম সচিব-বুয়েটের শিক্ষক ছেলেরা

প্রকাশিত : ১৪ মার্চ, ২০২৫, ১২:৪৩ দুপুর
আপডেট : ১৩ মে, ২০২৫, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কালীগঞ্জে মজুমদার এগ্রোটেক মিলে অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা

ফিরোজ আহম্মেদ,কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি : ঝিনাইদহের কালীগঞ্জে মজুমদার এগ্রোটেক ইন্টারন্যাশনাল মিলে প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করেছে। বৃহস্পতিবার নির্বাহী ম্যাজিষ্টেট ও কালীগঞ্জ সহকারী কমিশনার (ভূমি) শাহিন আলমের নেতৃত্বে ওই অভিযান পরিচালনা করা হয়। এ সময়ে পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক আশরাফ আলীসহ থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। 
 
কালীগঞ্জ সহকারী কমিশনার (ভূমি) শাহিন আলম জানান, দীর্ঘদিন ধরে মিলটি পরিবেশ অধিদপ্তরের নিয়মনীতি উপেক্ষা করে চালু রেখেছে। এছাড়াও ওই মিলের বজ্য, ক্যামিক্যাল যুক্ত পানি ও ছাইয়ের কারনে আশে পাশের কৃষি জমির ফসল নষ্ট হচ্ছে। এ নিয়ে মিল সন্মুখে এলাকাবাসী একাধিকবার মানববন্ধনসহ সরকারী বিভিন্ন দপ্তরে অভিযোগ দিয়েছে। এরই আলোকে বৃহস্পতিবার প্রশাসন অভিযান চালিয়ে ৫০ হাজার টাকা জরিমানা করেন।

তবে, প্রশাসনের এ অভিযান নিয়ে এলাবাসীর ভাষ্য এটি লোক দেখানো অভিযান করা হয়েছে। এমন দায়সারা অভিযান তারা চায় না। অবিলম্বে সুষ্ট তদন্তপূর্বক মিলটির বিরুদ্ধে স্থায়ী ব্যবস্থা গ্রহনের দাবী জানান ক্ষতিগ্রস্থরা।
  • সর্বশেষ
  • জনপ্রিয়