শিরোনাম
◈ রাঙামাটির সঙ্গে সারা দেশের বাস চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ ◈ ট্রাম্পের নেতৃত্বে শান্তি পর্ষদ, স্বাক্ষর করলেন ২০ দেশের নেতা ◈ এক বৈঠকেই ১১ অধ্যাদেশ অনুমোদন: আইন, শিক্ষা ও অর্থনীতিতে বড় সিদ্ধান্ত উপদেষ্টা পরিষদের ◈ তাদের প্রটোকল দরকার হলে তিন ডাবল করে দেন: তারেক রহমান (ভিডিও) ◈ নির্বাচন সামনে রেখে মোতায়েন সেনাসদস্যদের কার্যক্রম পরিদর্শনে সেনাপ্রধান ◈ সরকারের একটি মহল কিছু কিছু প্রার্থীকে জয়ী করার চেষ্টা করছে: মির্জা আব্বাস ◈ ডোনাল্ড ট্রা‌ম্পের গ্রিনল্যান্ড দখ‌লের প‌রিকল্পনার প্রতিবা‌দে বিশ্বকাপ ফুটবল বয়কটের ডাক জার্মানির! ◈ বিশ্বকাপ জয়ের দাবিদার দল নয় বাংলা‌দেশ, না খেললে ক্রিকেটের ক্ষতি হবে না : অতুল ওয়াসান ◈ বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নিলো বাংলাদেশ (ভিডিও) ◈ ভারতে বসে শেখ হাসিনার বিবৃতি, এবার দিল্লিকে যে বার্তা দিলেন পররাষ্ট্র উপদেষ্টা

প্রকাশিত : ১৩ মার্চ, ২০২৫, ১১:৩১ রাত
আপডেট : ১৪ এপ্রিল, ২০২৫, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঈশ্বরদীতে সাবেক ভূমিমন্ত্রীর মেয়ে পিয়া গ্রেপ্তার

ঈশ্বরদী (পাবনা) থেকে: পাবনা জেলা আওয়ামী লীগের মহিলাবিষয়ক সম্পাদক ও সাবেক ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ ডিলুর মেয়ে মাহজেবীন শিরিন পিয়া শরীফকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার ভোরে ঈশ্বরদী শহরের হাসপাতাল সড়ক এলাকা থেকে তাঁকে আটক করা হয়। ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, পিয়া শরীফের বিরুদ্ধে গত বছর বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্রদের ওপর হামলার অভিযোগে মামলা হয়েছিল। সেই মামলাতেই তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাঁকে পাবনার আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ আরও জানায়, পিয়া শরীফ দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন। তবে মাঝে মাঝে ঈশ্বরদীতে আসতেন। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার ভোরে পুলিশ অভিযান চালিয়ে তাঁকে আটক করে। পিয়া শরীফ এর আগে পাবনা জেলা পরিষদে চেয়ারম্যান পদপ্রার্থী ছিলেন। এছাড়া আওয়ামী লীগ সরকারের সময়ে পাবনা-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী হওয়ার জন্য দলীয় মনোনয়ন চেয়েছিলেন।

তিনি ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র আবুল কালাম আজাদ মিন্টুর স্ত্রী।

  • সর্বশেষ
  • জনপ্রিয়