শিরোনাম
◈ ৭ নভেম্বর বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ শেষের পথে চট্টগ্রামের দ্বিতীয় আউটার রিং রোড, খুলছে নতুন সম্ভাবনার দুয়ার ◈ ১০ টাকার নোটের দাম ২০ হাজার, সুন্দরবনে দস্যুদের অভিনব চাঁদাবাজি ◈ সঙ্গীসহ বিনামূল্যে ওমরাহ পালনের সুযোগ, আবেদন করবেন যেভাবে ◈ আট দিন ঝুপড়িতে বন্দি, পালানোর চেষ্টা করেও ব্যর্থ; কাঁচা কদু-ডাল খাইয়ে হাতে-পায়ে শিকল, যেভাবে পাহাড়ে চলত মানবপাচার ◈ এবার হবিগঞ্জে জাতীয় গ্রিডের পাইপলাইন ছিদ্র করে ৪ হাজার ২৯২ লিটার তেল চুরি ◈ পুলিশি হামলার বিচার চেয়ে ৭২ ঘণ্টার আল্টিমেটাম, অধ্যক্ষকে অবাঞ্ছিত ঘোষণা শিক্ষার্থীদের ◈ কারাগারের নিরাপত্তা জোরদারে ৭ দফা নির্দেশনা, সিসিটিভি নজরদারি ও আকস্মিক পরিদর্শন বাধ্যতামূলক ◈ সরকারি দপ্তরে ঘুষ-খরচ কমলে শ্রমিকদের ৩০-৪০ হাজার টাকা বেতন দেওয়া সম্ভব: মাসুদুজ্জামান ◈ দুই দশকের বেশি সময়েও থামেনি রাজনৈতিক সহিংসতা, সরকার বদলালেও বদলায়নি সংঘাতের চিত্র

প্রকাশিত : ১৩ মার্চ, ২০২৫, ১২:০৬ রাত
আপডেট : ০৭ মে, ২০২৫, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আটক বৈষম্যবিরোধী ছাত্রনেতা মুচলেকায় মুক্তি

নারায়ণগঞ্জের ফতুল্লায় পরিবেশ অধিদপ্তরের এক অভিযানে বাধা দিয়ে আটক হন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক নেতা। পরে তিনি মুচলেকা দিয়ে মুক্তি পেয়েছেন।

বুধবার (১২ মার্চ) দুপুরে পাগলা আলীগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে। আটক ছাত্রনেতার নাম তরিকুল ইসলাম পিয়াস। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নারায়ণগঞ্জ মহানগর শাখার যুগ্ম সদস্যসচিব।

অভিযানের বিষয়ে পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘ফতুল্লার পাগলায় উন্মুক্ত স্থানে ইট-বালু-সিমেন্ট ব্যবসা বন্ধে আজ অভিযান চালানো হয়। অভিযান চলাকালে ৮টি প্রতিষ্ঠানকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়। এ সময় ব্যবসায়ীদের পক্ষ নিয়ে বৈষম্যবিরোধী ছাত্রনেতা পিয়াস উপস্থিত হয়ে আমাদের পরিচয় জানতে চান। পরিচয় পাওয়ার পরও তিনি অভিযানে বাধা সৃষ্টি করেন।’

আমরা ফতুল্লা থানা-পুলিশকে খবর দিলে পুলিশ তাঁকে আটক করে থানায় নিয়ে যায়। তাঁকে মূলত একজন ব্যবসায়ী ফোন দিয়ে আনেন। ওই ব্যবসায়ীর পক্ষ নিয়ে সরকারি কাজে বাধা সৃষ্টি করছিলেন।

অভিযোগের বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পিয়াস বলেন, ‘আমার এক বন্ধুর ব্যবসাপ্রতিষ্ঠানে অভিযান চালায় পরিবেশ অধিদপ্তরের লোকজন। আমাকে বন্ধু ফোন দিলে সেখানে গিয়ে তাঁদের কেবল পরিচয় জানতে চেয়েছিলাম। কারণ, অনেক জায়গাতেই ভুয়া পরিচয়ে অনেকে অপরাধ করছে। কিন্তু পরিবেশ অধিদপ্তরের লোকজন উল্টো আমার সাথে খারাপ ব্যবহার করে ও পুলিশকে খবর দেন। ফতুল্লা থানায় যাওয়ার পর সেখান থেকে মুচলেকা দিয়ে চলে আসি।’

জেলা কমিটির আহ্বায়ক নিরব রায়হান বলেন, ‘আমরা এমন একটি ঘটনার কথা শুনেছি। যদিও পিয়াস দাবি করেছেন, তিনি কাজে বাধা দেননি। পুরো বিষয়টি খোঁজ নেওয়া হচ্ছে।’ উৎস: আজকের পত্রিকা।

 

  • সর্বশেষ