শিরোনাম
◈ শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী ◈ যুদ্ধের প্রভাবে টিকে থাকার লড়াইয়ে ক্ষুদ্র উদ্যোক্তারা! ◈ আবাসন খাতে কালো টাকা বিনিয়োগের সুযোগ চায় রিহ্যাব, এনবিআরের ‘না’ ◈ চাহিদা মেটাতে ১১ কার্গো এলএনজি আমদানি করছে সরকার ◈ গত দুদিনে দুবার দাম বাড়ার পর আজ আবার কমেছে স্বর্ণের দাম! ◈ এডহক ক‌মি‌টির সদস‌্যদের ম‌ধ্যে বণ্টন হলো বিসিবির স্ট্যান্ডিং কমিটি, কে পেলেন কোন দায়িত্ব ◈ বাংলা‌দেশ-ভারত সম্প‌র্কে অস্ব‌স্তির কারণ হ‌তে পা‌রে আওয়ামী লীগ! ◈ বিদেশি তারকাদের তুলোধোনা, আই‌পিএ‌লে দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তুললেন সু‌নিল গাভাস্কার ◈ গ্রিনল্যান্ড দখলের ইঙ্গিত ফের দিলেন ট্রাম্প, ন্যাটোকে হুঁশিয়ারি ◈ বিদ্যুৎ সাশ্রয়ের জন‌্য দিনের আলোয় হবে বাংলা‌দেশ-নিউজিল্যান্ড সিরিজ

প্রকাশিত : ১২ মার্চ, ২০২৫, ০৮:০৩ রাত
আপডেট : ২৫ এপ্রিল, ২০২৫, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বানিয়াচংয়ে শিশু ধর্ষণের চেষ্টাকারীকে ধরে পুলিশে সোপর্দ

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় ৯ বছরের এক শিশুকে দোকানের ভেতরে নিয়ে ধর্ষণ চেষ্টার অভিযোগে সুজিত দাশ (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করে পুলিশে দেওয়া হয়েছে।  
 
মঙ্গলবার (১১ মার্চ) সন্ধ্যায় উপজেলার আলীগঞ্জ বাজারে এ ঘটনা ঘটে। আটক সুজিত দাশ একই উপজেলার আব্দুল্লাহপুর গ্রামের শচীন্দ্র দাশের ছেলে।
 
বাজারের ব্যবসায়ীরা জানান, সন্ধ্যায় আলীগঞ্জ বাজারের একটি দোকানে নিয়ে ৯ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের চেষ্টা করেন সুজিত।
 
এসময় মেয়েটির চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে আসার পর তাকে আটক করে। পরে বানিয়াচং থানায় খবর দিলে উপ-পরিদর্শক (এসআই) সজিব ঘোষ তাকে থানায় নিয়ে যান।  
এ বিষয়ে বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় শিশুটির মা থানায় মামলা দায়ের করেছেন। আটক সুজিতকে বুধবার (১২ মার্চ) দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।
  • সর্বশেষ
  • জনপ্রিয়