শিরোনাম
◈ নো ওয়ার্ক নো পে: শ্রমিক অসন্তোষ হলে বিনা বেতনে ছুটি, রোববার থেকে কারখানা বন্ধের হুঁশিয়ারি বিজিএমইএর ◈ প্রত্যেক এমপির জন্য ৫ কোটি টাকা চায় স্থানীয় সরকার বিভাগ, তহবিলের উৎস নিয়ে প্রশ্ন ও কেন এই বিশেষ বরাদ্দের প্রস্তাব? ◈ রাজনৈতিক কারণে চিকিৎসকদের বঞ্চিত করা যাবে না: মির্জা আব্বাস ◈ ঢাকাকে কানাডা বা থাইল্যান্ড নয়, বাসযোগ্য শহর হিসেবে গড়তে চাই: নতুন যে পরিকল্পনা জানালেন প্রতিমন্ত্রী শাহে আলম ◈ নানকের সমালোচনা করে ভাইরাল, কে এই নন-পলাতক আ.লীগের সভাপতি কামাল উদ্দিন? ◈ হাতিয়ায় আধুনিক যন্ত্রপাতি ছাড়াই দুই বছরের শিশুর খাদ্যনালি থেকে কয়েন বের করে আলোচনায় স্বাস্থ্যকর্মী! ◈ গাইবান্ধার ফ্রেন্ডশিপ সেন্টারের নকশায় ২ কোটি ৪৯ লাখ টাকার মোমার আন্তর্জাতিক পুরস্কার পেলেন বাংলাদেশি স্থপতি ◈ টাকার অবমূল্যায়নে বেড়েছে মূল্যস্ফীতি: গভর্নর ◈ নতুন পে-স্কেলে বেতন পেতে ফিক্সেশন করতে হবে এমপিওভুক্ত শিক্ষকদের ◈ ডিসেম্বর পর্যন্ত গ্যাসের চাহিদা মেটানোর মজুদ আছে : জ্বালানিমন্ত্রী

প্রকাশিত : ১২ মার্চ, ২০২৫, ০১:৩৮ দুপুর
আপডেট : ২৪ এপ্রিল, ২০২৫, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শেরপুরে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৮৫ ড্রেজার ধ্বংস

তপু সরকার হারুন : শেরপুরের নালিতাবাড়ী উপজেলার চেল্লাখালী নদীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৮৫টি ড্রেজার মেশিন, ২০ টি মাচা, কয়েক হাজার ফুট পাইপ ধ্বংসসহ এক ব্যক্তিকে ৩ মাসের কারাদণ্ড প্রদান করেছে প্রশাসন। ১১ মার্চ মঙ্গলবার দিনব্যাপী উপজেলার চেল্লাখালী নদীর বুরুঙ্গা এলাকায় ওই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার ববি এবং সহকারী কমিশনার (ভূমি) মো. আনিসুর রহমান। দন্ডপ্রাপ্ত ওই ব্যক্তির নাম হাসমত আলী। তিনি উপজেলার বুরুঙ্গা এলাকার তুরাব আলীর ছেলে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, উপজেলার বুরুঙ্গা এলাকায় চেল্লাখালী নদীর পাড় ভেঙে ও গভীর গর্ত করে অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহন করে আসছিল কতিপয় অসাধু বালু ব্যবসায়ীরা। এমন অভিযোগে ওই এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন। এসময় অবৈধভাবে বালু উত্তোলনে ব্যবহৃত ৮৫টি ড্রেজার মেশিন, ২০টি মাচা ও কয়েক হাজার ফুট পাইপ ধ্বংস করা হয়। 

পরে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে হাসমত আলী নামে এক ব্যক্তিকে ৩ মাসের কারাদন্ড প্রদান করা হয়। এছাড়াও বালু উত্তোলনের সরঞ্জামাদি অপসারণ করা হয়। অভিযানে বিজিবি ও ব্যাটালিয়ন আনসার বাহিনীর সদস্যরা সহযোগিতা করেন।

বিষয়টি নিশ্চিত করে নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার ববি বলেন, পরিবেশ, খনিজ সম্পদ ও নদী রক্ষায় প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

  • সর্বশেষ