শিরোনাম
◈ মাটির নিচেই গোটা গ্রাম, ২০০ বছরের পুরোনো বাড়িতে আজও বসবাস করছেন হাজারো মানুষ! ◈ ৩৫৭ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ফৌজদারি মামলা আছে কি না, জানতে চাইল পুলিশ সদর দপ্তর ◈ দাঙ্গা নিয়ন্ত্রণ ও জনশৃঙ্খলা রক্ষায় আনসার সদস্যদের প্রশিক্ষণ দিচ্ছে তুরস্কের বিশেষজ্ঞ দল ◈ রাজনৈতিক দলগুলোর এত টাকা আসে কোথা থেকে, দল চালাতে কত টাকা লাগে: টিআইবির গবেষণা ◈ কাঙ্ক্ষিত দামে বিক্রি না হওয়ায় আবুধাবিতে ফেরত যাচ্ছিল ৪ কোটি ৯১ লাখ টাকার স্বর্ণের ডিম, আটক ৬টি ◈ ওয়ারীতে বাসায় কুশ চাষ ও মাদক সরবরাহ, যুক্তরাষ্ট্রফেরত ২২ বছর বয়সী তৌসিফ গ্রেপ্তার ◈ বারে মদ্যপান শেষে প্রেমিকার সঙ্গে বিরোধের পর হেরোইন খুঁজতে টঙ্গীর মাঠে যান তাহসিফ: রিমান্ডে দীপের বয়ানে চাঞ্চল্যকর তথ্য ◈ দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র মোকাবিলায় সবাইকে সতর্ক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর ◈ ক্রিপ্টোকারেন্সি চুরির পর হ্যাকাররা সেগুলো দিয়ে কী করে? কীভাবে নিজেদের নিয়ন্ত্রণে আনে? ◈ ভারত থেকে আসা ১৮ কোচগুলোতে যা যা বিশেষ ব্যবস্থা রয়েছে, আগামী সপ্তাহেই পরীক্ষামূলক চলাচল

প্রকাশিত : ১২ মার্চ, ২০২৫, ১২:২৯ দুপুর
আপডেট : ১১ মে, ২০২৫, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পটিয়ায় জমি দখলে বাধা দেয়ায় বৃদ্ধকে পিটিয়ে জখম

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের পটিয়ায় জমি দখলের চেষ্টা করতে গিয়ে বাধা দেওয়ায় মো. নুরুল আলম (৬৫) নামে এক বৃদ্ধকে পিটিয়ে গুরুতর জখম করেছে প্রতিপক্ষ। মঙ্গলবার (১১ মার্চ ২০২৫) সকাল ৬টার দিকে কেলিশহর ইউনিয়নের পূর্ব রতনপুর গ্রামের মৌলভীবাজার এলাকায় এই নৃশংস ঘটনা ঘটে।

অভিযুক্তরা হলেন-একই এলাকার বাসিন্দা কবির আহমদের পুত্র মো. সাইফুল ইসলাম, মো. মনির ইসলাম, কবির আহমদের স্ত্রী মোছাম্মৎ নূর আয়েশা, সুমন এবং মোছাম্মৎ রুজি আক্তার প্রকাশ বাচু।

স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্তরা দীর্ঘদিন ধরে পূর্ব রতনপুর গ্রামের মৌলভীবাজার এলাকায় মো. নুরুল আলমের দুই গÐা জমি দখলের পাঁয়তারা করে আসছিল। ঘটনার দিন সকালে তাঁরা দলবল নিয়ে এসে জোরপূর্বক মাটি ভরাট শুরু করে। এসময় অসহায় মো. নুরুল আলম তাঁদের বাধা দিতে গেলে অভিযুক্তরা ক্ষিপ্ত হয়ে ঝাঁপিয়ে পড়ে। লাঠিসোঠা দিয়ে এলোপাতাড়ি
অবস্থায় আঘাত করে এবং কিল-ঘুষি মারতে থাকে। মো. নুরুল আলমের স্ত্রী মোছাম্মৎ নিলু আকতার এগিয়ে এলে তাঁকেও মারধর করে। নিরস্ত্র মো. নুরুল আলম অভিযুক্তদের নৃশংস হামলায় মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে প্রথমে পটিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কিšুÍ তাঁর অবস্থা গুরুতর হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। বর্তমানে তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং তাঁর অবস্থা খুবই আশঙ্কাজনক।

এই ঘটনায় এলাকার সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে। তাঁরা অবিলম্বে দোষীদের আটক করে আইনের আওতায় এনে শাস্তির দাবি জানিয়েছে। এদিকে মো. নুরুল আলমের পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভূগছে। তাঁরা এই ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত মো. সাইফুল ইসলাম নিজেদের নির্দোষ দাবি করে বলেন, তাঁরা নিরস্ত্র ছিলেন এবং মো. নুরুল আলম কীভাবে আহত হয়েছেন তাঁ তাঁরা জানেন না। তবে তাঁর এই দাবি হাস্যকর এবং মিথ্যাচার বলে জানান ভূক্তভোগী মো. নুরুল আলমের পুত্র মো. নাজিম উদ্দিন। 

  • সর্বশেষ