শিরোনাম
◈ জামায়াত কার্যালয়ে হামলা: কুমিল্লা মহানগর কমিটি বিলুপ্ত, তদন্ত কমিটি গঠন ◈ ভারতে ভোটার তালিকা থেকে ১৩ কোটি নাম বাদ, ভোটাধিকার কেড়ে নিয়ে বাংলাদেশে পুশ-ইন শাহিদাদের ◈ ফাইনালে শ্রীলঙ্কার কা‌ছে ৪ রানে হার, রানার্সআপ বাংলাদেশ ◈ একের পর এক ফ্লাইট বাতিল, আর্থিক ক্ষতির মুখে এভিয়েশন খাত ◈ ভারত থেকে কেনা ২০০ রেলকোচের প্রথম চালানে এলো ১৮টি ◈ ক্ষমা চেয়েও রক্ষা নেই ইনফান্তিনোর, ফিফা কাউন্সিলের কাঠগড়ায় সভাপতি ◈ বিশ্বব্যাংকের সঙ্গে ৫ বছরের উন্নয়ন চুক্তি করছে বাংলাদেশ, ২-৩ সপ্তাহের মধ্যে চূড়ান্ত বৈঠক ◈ কুমিল্লায় যুবদল নেতাকে কাউসারকে কুপিয়ে হত্যা ◈ ব্যাংককে আইএমএফ- বিশ্বব্যাংকের সম্মেলন ঘিরে বিক্ষোভ, ঋণ বাতিল ও ধনীদের ওপর কর আরোপের দাবি ◈ ১৫ ঘণ্টা পর মুক্তি পেলেন কুমিল্লা সীমান্তে বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্য

প্রকাশিত : ১২ মার্চ, ২০২৫, ০৪:০৫ সকাল
আপডেট : ০৬ মে, ২০২৫, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চিরকুট লিখে ভিডিও ভাইরালের হুমকি, আতঙ্কে শিক্ষক পরিবার

লক্ষ্মীপুরের কমলনগরে ভিডিও ভাইরালের হুমকি দিয়ে মোসলেহ উদ্দিন নামে এক শিক্ষকের বাসার ভ্যান্টিলেটরের ফাঁকে একটি চিরকুট রেখে যাওয়া হয়৷ এ ঘটনায় শিক্ষক বাদী হয়ে কমলনগর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। খবর: নিউজ২৪

মঙ্গলবার (১১ মার্চ) রাতে কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

চিরকুটটিতে লেখা ছিল- 'তুমি জানো আমি তোমার সব খবর রাখি, আজকে তিন মাস কি কর আমি জানি। তোমার কিছু ভিডিও আছে আমার কাছে। তুমি যদি আমার নাম্বার এ কল না দেও তাহলে ভিডিওগুলো মিডিয়াতে ছেড়ে দিব এইটা আমার নাম্বার কল দিবে।-আরিয়ান'

রোববার (৯ মার্চ) রাতে আরিয়ান নামে অজ্ঞাত লোকের লেখা চিরকুটটি পেয়ে আতঙ্কিত হয়ে পড়েছে শিক্ষক পরিবার। কমলনগরের চরমার্টিন ইউনিয়নের ৪ নং ওয়ার্ড চরমার্টিন গ্রামে এ ঘটনা ঘটে। সোমবার (১০ মার্চ) রাতে শিক্ষক মোসলেহ উদ্দিন বাদী হয়ে কমলনগর থানায় একটি সাধারণ ডায়েরি করেন। 

জিডিতে শিক্ষক মোসলেহ উদ্দিন উল্লেখ করেন, তিনি পেশায় একজন শিক্ষক। ৯ ফেব্রুয়ারি রাতে তার বাড়িতে চুরির ঘটনা ঘটে। ৭ মার্চ রাতে অজ্ঞাত ব্যক্তি তাদের ব্যবহৃত মাটির চুলায় খোদাই করে একটি মোবাইল (০১৮৮৩-৫৯৮১৯৭) নাম্বার ও বিভিন্ন সাংকেতিক চিহ্ন লিখে যান। পরে লিখে যাওয়া নম্বরে ফোন করে পরিচয় জানতে চাওয়া হলে লক্ষ্মীপুর শহরের বাগবাড়িতে গিয়ে তার সাথে দেখা করতে বলে। এরপরই সংযোগ বিচ্ছিন্ন করে দেন অজ্ঞাত ওই ব্যক্তি। এরপর থেকে ওই নম্বরটি আর সচল পাওয়া যায়নি। 

একইভাবে গত রোববার রাতের কোন এক সময়ে পরিবারের সদস্যদের অগোচরে অজ্ঞাতনামা ব্যক্তি বসতঘর সংলগ্ন পাকা বাথরুমের ভ্যান্টিলেটরের ফাঁকে মোবাইল নাম্বারসহ একটি চিরকুট রেখে যায়। এতে আতঙ্কিত হয়ে পড়ে পরিবারের সদস্যরা। যেকোনো সময় অপ্রীতিকর ঘটনার আশঙ্কা করছেন তারা। এতে প্রশাসনের সহযোগিতায় থানায় সাধারণ ডায়েরি করেন শিক্ষক।

কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ  তৌহিদুল ইসলাম বলেন, ঘটনাটি তদন্ত কাজ চলছে। গুরুত্ব দিয়ে ঘটনাটি দেখা হচ্ছে।

 

  • সর্বশেষ