শিরোনাম
◈ মধ্যপ্রাচ্যের সংঘাতে বহু চ্যালেঞ্জে বাংলাদেশের অর্থনীতি ◈ ঈদযাত্রায় নতুন লঞ্চ সার্ভিস চালু হবে কবে, জানালো সরকার ◈ বিদেশে বিনিয়োগ বাড়াচ্ছে বাংলাদেশি কোম্পানি, দেশে বাড়তে পারে বেকারত্ব ◈ শুল্ক বৈষম্যে বেনাপোল ছেড়ে ভোমরা বন্দরে ঝুঁকছেন ব্যবসায়ীরা ◈ মার্চের ১১ দিনেই রেমিট্যান্স এলো ১৯২ কোটি ডলার ◈ নাহিদের আসনের ভোটের ফল চ্যালেঞ্জ করলেন বিএনপির কাইয়ুম ◈ ডিসেম্বরে জাতীয় গ্রিডে যুক্ত হবে রূপপুরের ১২০০ মেগাওয়াট বিদ্যুৎ ◈ মুক্তিযোদ্ধাদের দেখানো পথেই হাঁটছে সেনাবাহিনী: সেনাপ্রধান ◈ ২ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দফতর বণ্টন, গেজেট প্রকাশ ◈ ভারতের পতাকা অবমাননা করায় ‌ক্রিকেটার হার্দিক পা‌ন্ডিয়ার বিরুদ্ধে মামলা! 

প্রকাশিত : ১১ ফেব্রুয়ারি, ২০২৫, ০৬:৪০ বিকাল
আপডেট : ০২ মে, ২০২৫, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভাঙ্গায় মাদ্রাসাছাত্রকে ধর্ষণের অভিযোগ, শিক্ষকের চুল কেটে মুখে আলকাতরা 

ফরিদপুরের ভাঙ্গায় এক মাদ্রাসাছাত্রকে ধর্ষণের অভিযোগ উঠেছে শিক্ষকের বিরুদ্ধে। বিষয়টি জানাজানি হলে অভিযুক্ত শিক্ষকের চুল কেটে মুখে আলকাতরা মেখে দিয়েছে বিক্ষুব্ধ জনতা।

অভিযুক্ত শিক্ষক আনোয়ার শেখের (৪০) বাড়ি জেলার বোয়ালমারী উপজেলায়।

এলাকাবাসী জানান, সোমবার (১০ ফেব্রুয়ারি) রাতে স্থানীয় মাদ্রাসার দ্বিতীয় শ্রেণির এক ছাত্রকে রুমে ডেকে নিয়ে ধর্ষণ করে মাদ্রাসাশিক্ষক আনোয়ার শেখ। বিষয়টি ওই শিক্ষার্থী তার পরিবারের সদস্যদের জানালে স্বজন ও স্থানীয় জনতা ক্ষুব্ধ হয়ে ওই শিক্ষককে ধরে চুল কেটে দেয় ও মুখে আলকাতরা মেখে দেয়।

ওই মাদ্রাসার পরিচালক মাওলানা মাসুদুর রহমান জানান, ঘটনার সত্যতা পাওয়ায় শিক্ষক আনোয়ারকে চাকরিচ্যুত করা হয়েছে। পরে শিক্ষক আনোয়ারের পরিবারের সদস্যরা এসে স্থানীয় ব্যক্তিবর্গের কাছে ক্ষমা চাইলে তাকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোকছেদুর রহমান বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে এ বিষয়ে এখন পর্যন্ত কোনও অভিযোগ পাইনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।’ উৎস: বাংলাট্রিবিউন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়