শিরোনাম
◈ জ্বালানি সংকট সামাল দিতে দ্বিগুণ দামে এলএনজি কিনল সরকার ◈ উপসাগরে মার্কিন ঘাঁটিতে হামলা: ইরানকে গোয়েন্দা তথ্য দিচ্ছে রাশিয়া  ◈ জ্বালানি, রপ্তানি ও রেমিট্যান্স—যুদ্ধের প্রভাবে বাড়ছে অর্থনৈতিক ঝুঁকি ◈ ‘গণতন্ত্রের অগ্রযাত্রায় শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননা পাচ্ছেন খালেদা জিয়া ◈ জ্বালানি তেল পাচার রোধে বেনাপোল সীমান্তে বিজিবির নিরাপত্তা জোরদার ◈ আমার ফ্ল্যাট থেকে কয়েক কদম দূরেই ‘যমুনা’, যেখানে ঘটেছে অসংখ্য নাটকীয় ঘটনা: শফিকুল আলম ◈ ঈদকে সামনে রেখে এলিফ্যান্ট রোড ও নিউমার্কেটে ক্রেতাদের উপচে পড়া ভিড় ◈ ইরান–সংঘাত থামাতে কিছু দেশের মধ্যস্থতার চেষ্টা: পেজেশকিয়ান ◈ জ্বালানি তেলের দাম নিয়ে আতঙ্ক, যে বার্তা দিলেন জ্বালানিমন্ত্রী ও প্রতিমন্ত্রী ◈ কূটনীতিকদের সম্মানে প্রধানমন্ত্রীর ইফতার, দুর্নীতির বিরুদ্ধে কঠোর বার্তা

প্রকাশিত : ১০ ফেব্রুয়ারি, ২০২৫, ০৮:৫৩ রাত
আপডেট : ২৭ এপ্রিল, ২০২৫, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দাউদকান্দিতে  হত্যা মামলার আসামি আওয়ামী লীগ নেতা গ্রেফতার

মোশায়ারা আক্তার জলি, দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি : কুমিল্লার দাউদকান্দিতে ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে নিহত বাবু হত্যা মামলার আসামি আওয়ামী লীগ নেতা জালাল মেম্বারকে গ্রেফতার করেছে পুলিশ। 

জালাল মেম্বার (৫৫) উপজেলার কলাকোপা গ্রামের মৃত কালু মিয়া ছেলে। সে ইলিয়টগঞ্জ দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.জুনায়েত চৌধুরী গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছে। 

গোপন সংবাদের ভিত্তিতে আজ সোমবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে কুমিল্লার সহকারী পুলিশ সুপার ও দাউদকান্দির সার্কেল মো.ফয়সাল তানভীরের নেতৃত্বে দাউদকান্দি মডেল থানার পুলিশের একটি টিম বিশেষ অভিযান চালিয়ে দাউদকান্দিতে বৈষম্যবিরোধী ছাত্র -জনতার আন্দোলনে নিহত বাবু হত্যা মামলার এজাহার নামীয় আসামি ইলিয়টগঞ্জ দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো.জালাল মেম্বারকে‌‌ ইলিয়টগঞ্জ দক্ষিণ ইউনিয়নের ভিকতলা গ্রাম থেকে তাকে গ্রেফতার করেছে পুলিশ । 

দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.জুনায়েত চৌধুরী জানান,বৈষম্যবিরোধী ছাত্র - জনতার আন্দোলনে নিহত বাবু হত্যা মামলার ৩৫ নং এজার নামীয় আসামী জালাল মেম্বার।
মোশায়ারা আক্তার জলি 

  • সর্বশেষ
  • জনপ্রিয়