শিরোনাম
◈ হৃদয়কে অধিনায়ক, জিম্বাবু‌য়ের বিরু‌দ্ধে ১৫ জ‌নের বাংলাদেশ টি-টোয়েন্টি দল ঘোষণা ◈ বিশ্বকা‌পে ব্যর্থতার দায় স্বীকার ক‌রে নেদারল্যান্ডসের কোচের পদ থেকে ইস্তফা কোম্যানের, নতুন কোচ হ‌তে পা‌রেন আর্নে স্লট ◈ রাজধানী ঘিরে সড়ক ও নৌপথে নতুন পরিকল্পনা, অগ্রগতি পর্যালোচনা প্রধানমন্ত্রীর ◈ বাংলা‌দে‌শের স‌ঙ্গে চীনের লাইফলাইন কানেকশন, ভারতের চাণক্য বুমেরাং, ইস্ট লুকে আশা সাইবারে হতাশ ◈ এমবাপের বিশ্বরেকর্ড, ফ্রান্সের যত কীর্তি ◈ অভিন্ন প্রশ্নপত্রে এইচএসসি, থাকছে বডি ওর্ন ক্যামেরা ও লাইভ নজরদারি ◈ দেশে আরও নতুন ৩ উপজেলা ও ১ থানার অনুমোদন ◈ সিন্দুক বা সীমান্ত পাহারার চেয়েও এখন সাইবার নিরাপত্তা বেশি জরুরি: তথ্যমন্ত্রী ◈ ২০২৭ সালে হজে যেতে ইচ্ছুকদের জন্য সুখবর: আজ থেকে প্রাক-নিবন্ধন শুরু, শেষ সময় ২৬ সেপ্টেম্বর ◈ পূর্বাচল নতুন শহর প্রকল্পে হচ্ছে ৪ থানা ও ৬ পুলিশ তদন্ত কেন্দ্র : আইজিপি

প্রকাশিত : ১০ ফেব্রুয়ারি, ২০২৫, ০৮:২৮ রাত
আপডেট : ১৬ মে, ২০২৫, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফরিদপুরে হত্যার  ১১মাস পরে  মামলার আসামি আটক 

সনত চক্র বর্ত্তী,(ফরিদপুর)প্রতিনিধি : ফরিদপুরের সদরপুর থানা পুলিশ ১১মাস পরে হত্যা মামলার আসামি জিৎ সাহাকে আটক করেছে থানা পুলিশ। আটককৃত জিৎ সাহা উপজেলার  সাড়েসাতরশি গ্রামের জগদীশ সাহার পুত্র।
 
সোমবার(১০ ফেব্রুয়ারি)  সদরপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মোতালেব হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।  
 
উল্লেখ্য, গত ২৪ মার্চ ২০২৪ইং তারিখে রবিবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে সদরপুর ফরিদপুর আঞ্চলিক সড়কের সদরপুর থানা রোডের সোনালী ব্যাংকের সামনে মোটরসাইকেলে চাপা দেন শেখ রহিমউদ্দিন (৮২) নামে এক বৃদ্ধকে। পরে চিকিৎসাধীন অবস্থায় ওই বৃদ্ধার মৃত্যু হয়। এ নিয়ে শেখ রহিমউদ্দিনের পুত্র মোঃ শহিদুল ইসলাম বাদী হয়ে গত ২৮ মার্চ ২০২৪ইং সদরপুর থানায় একটি সড়ক পরিবহন আইন-২০১৮ আইনে হত্যা মামলা দায়ের করেন। ওই সময় থেকে পলাতক ছিলেন জিৎ সাহা।  

মামলার বাদী শহিদুল ইসলাম বাবুল জানায়, আমার বাবা গত ২৪ মার্চ ২০২৪ইং তারিখে রবিবার  ইফতারের পর সন্ধ্যায় চায়ের দোকান থেকে চা খেয়ে সোনালী ব্যাংকের সামনের রাস্তা দিয়ে হেটে সদরপুর বাজারের দিকে আসার সময় পিছন দিক থেকে জিত সাহা (১৮) নামের একজন মোটরসাইকেল চালক দ্রুত ও বেপরোয়া গতিতে এসে আমার বাবার শরীরের উপর দিয়ে উঠায় দিয়ে আমার বাবাকে হত্যা করে । ওই সময়েই আমি সদরপুর থানায় মামলা দায়ের করি। মামলা দায়েরের প্রায় ১১মাস পর আসামি জিৎ সাহাকে গ্রেপ্তার করেছে সদরপুর থানা পুলিশ । আমি আমার বাবার হত্যার বিচার চাই। 

সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মোতালেব হোসেন বলেন. সড়ক পরিবহন আইন-২০১৮ মামলার পলাতক আসামীকে গতকাল সন্ধ্যায় সদরপুর বাজার থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীকে আজ দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে। 
  • সর্বশেষ
  • জনপ্রিয়