শিরোনাম
◈ ইরানে সাম্প্রতিক সহিংসতায় নিহত ২ হাজার ৯৮৫ জনের তালিকা প্রকাশ ◈ ছাত্রদলের ৭ শীষ নেতা এবার সংসদ নির্বাচনে প্রার্থী ◈ ভোরে ভূমিকম্পে কেঁপে উঠল জম্মু-কাশ্মীর ও আন্দামান: আতঙ্কে রাস্তায় বাসিন্দারা ◈ ২২ বছর পর খুলনায় তারেক রহমান, জনসভা ঘিরে সকাল থেকেই নেতাকর্মীদের ঢল ◈ এপস্টেইনকাণ্ডে নতুন ফাইল প্রকাশ: ফেঁসে যাচ্ছেন ক্লিনটন দম্পতি ◈ ফুলহ‌্যা‌মের বিরু‌দ্ধে ম্যানচেস্টার ইউনাইটেডের নাটকীয় জয় ◈ রায়ো ভায়েকানোর বিপক্ষে রিয়াল মা‌দ্রিদের কষ্টের জয় ◈ অবশেষে শৃঙ্খলায় ফিরছে ১০২২ লাইটার জাহাজ, বিডব্লিউটিসিসির বিশেষ সফটওয়্যার চালু ◈ অন্তর্বর্তী সরকারের মেয়াদে চালু হচ্ছে না থার্ড টার্মিনাল, সিদ্ধান্ত নেবে পরবর্তী সরকার ◈ ইউরোপে কে আসবে সিদ্ধান্ত নেবে ইউরোপই: অনিয়মিত অভিবাসন নিয়ন্ত্রণে কঠোর ইইউ

প্রকাশিত : ০৯ ফেব্রুয়ারি, ২০২৫, ০৭:১৬ বিকাল
আপডেট : ২১ এপ্রিল, ২০২৫, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতার যাবজ্জীবন

মো. আসাদুল্লাহ, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় মো. নজরুল ইসলাম ওরফে সুজন( ৩৯) নামের স্বেচ্ছাসেবক লীগের এক নেতাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে তাকে ৫ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরো ৬ মাসের কারাদণ্ডের আদেশ দেন আদালত।  রবিবার বিকেল ৩টার দিকে চাঁপাইনবাবগঞ্জের দায়রা জজ মো. মিজানুর রহমান আসামির অনুপস্থিতে এই রায় ঘোষণা করেন। দণ্ডিত সুজন চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার বালুবাগান মহল্লার মো. ইব্রাহিমের ছেলে ও চাঁপাইনবাবগঞ্জ পৌর স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক। 

মামলার বরাদ দিয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. আব্দুল ওদুদ জানান, ২০২১ সালের ২৬ ডিসেম্বর গোপন সংবাদের ভিত্তিতে বালুবাগান মহল্লায় মো. নজরুল ইসলাম সুজন বাড়িতে অভিযান চালায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়। এসময় তার শোবার ঘর থেকে ১ হাজার ২শ নেশা জাতীয় মাদকদ্রব্য (বুপ্রেনরফিন ইঞ্জেকশন)সহ  সুজনকে আটক করা হয়। এ ব্যাপারে সংস্থাটির পরিদর্শক  ইলিয়াস হোসেন তালুকদার বাদী হয়ে সদর থানায় ওইদিনই মামলা দায়ের করেন। 

মামলার তদন্তকারী কর্মকর্তা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়ের  এসআই আসাদুর রহমান মো. নজরুল ইসলাম সুজনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। দীর্ঘ শুনানি শেষে এই দণ্ডাদেশ প্রদান করেন আদালত। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়