শিরোনাম
◈ ঢাবি ক্যাম্পাসে কে ঢোকে, কে বের হয়—নজর রাখবে এআই ক্যামেরা ◈ বাংলাদেশি সন্দেহে গভীর রাতে মুসলিমদের বাড়িতে পশ্চিমবঙ্গ পুলিশের অভিযান ◈ হুথিদের মোকাবিলায় সামরিক সহায়তা চাইল সৌদি, বিবেচনা করছে যুক্তরাজ্য ◈ ডেঙ্গুতে আরও ৭ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৭৫৩ ◈ প্রতিটি অপরাধের পেছনে জুয়া নয়তো মাদকের সংশ্লিষ্টতা পাওয়া যাচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী (ভিডিও) ◈ হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৮ শিশুর মৃত্যু, আক্রান্ত ১,৩২০ ◈ শাপলা চত্বর হত্যাযজ্ঞ: শেখ হাসিনাসহ পলাতক ৩০ আসামির জন্য রাষ্ট্রনিযুক্ত আইনজীবী নিয়োগের নির্দেশ ◈ মক্কায় ড্রোন হামলার তীব্র নিন্দা বাংলাদেশের, সৌদির প্রতি সংহতি ◈ সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের বিরুদ্ধে ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদের চার্জশিট অনুমোদন ◈ ২৩ সেপ্টেম্বর সরকারি ছুটি, পাবেন না যারা

প্রকাশিত : ০৮ ফেব্রুয়ারি, ২০২৫, ০৩:৩২ দুপুর
আপডেট : ১৪ মে, ২০২৫, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফরিদপুরে বঙ্গবন্ধুর স্মৃতিস্তম্ভ গুড়িয়ে দিল বিক্ষুদ্ধ সমন্বয়ক ছাত্র-জনতা

হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের বোয়ালমারী উপজেলা পৌরশহরের প্রাণ কেন্দ্রে চৌরাস্তায় অবস্থিত বঙ্গবন্ধুর স্মৃতিস্তম্ভ গুড়িয়ে দিয়েছে বিক্ষুদ্ধ ছাত্র-জনতা। শনিবার (০৮ জানুয়ারি) সকাল সাড়ে ৯টায় এস্কেভেটর দিয়ে বঙ্গবন্ধুর স্মৃতিস্তম্ভ গুড়িয়ে দেয়া হয়েছে। 
 
এসময় বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ, ছাত্রদল, যুবদল নেতাকর্মীদের উপস্থিত ছিলেন। জানা যায়, মাঝকান্দি ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কের পাশে পৌরসভার চৌরাস্তার পাশে অবৈধভাবে দখল করে দোকান ঘর উত্তোলন করা হয়েছিল। সে দোকানপাট সড়ক ও জনপথ (সওজ) বিভাগ উচ্ছদ করে ফাঁকা করেন। পরে ২০১০ সালের দিকে আওয়ামী লীগের আমলে ওই ফাঁকা জায়গায় বঙ্গবন্ধু স্মৃতিস্তম্ভ তৈরী করে সংরক্ষণ করেন। চারপাশ লোহার ডিজাইন দিয়ে ঘেরা হয়। ওই স্থানে বিভিন্ন ধরণের কালচারাল প্রোগ্রাম করাতেও দেখা গিয়েছে।
 
ঘটনা স্থলে সাধারণ জনতা উপস্থিত থেকে আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে বলেন, শেখ হাসিনা সরকার ক্ষমতায় গিয়ে দেশটাকে তাদের পরিবার কেন্দ্রিক বানিয়ে ফেলেছিল। সরকারিভাবে ভালো প্রতিষ্ঠান বা কোন স্থাপনা গড়ে তুললেই হয় বাবা, না হয় মা অথবা ভাই-বোন ছেলে মেয়ের নামে নাম করণ করেন। এই দেশ যেন শুধু তাদের ( শেখ হাসিনাদের)। তাই আমরা অপ্রোয়জনীয় নাম বা স্থাপনা ভেঙে দিব। আমাদের দাবী ওই ফাঁকা স্থানে সরকার প্রয়োজনীয় কিছু করে দেশকে এগিয়ে নিয়ে যাক। এসময় অনেকে আবার বলেছে শেখ পরিবারের কোন কিছু আমরা আস্ত রাখবো না। সব ভেঙে গুড়িয়ে দিব।
 
বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হাসান চৌধুরী বলেন, শুনেছি বিক্ষুব্ধ জনতা চৌরাস্তার স্মৃতিস্তম্ভ ভেঙে গুড়িয়ে দিয়েছে। এ নিয়ে আমাদের আর কি বলার আছে। আপনারাই না ভালো জানেন।
  • সর্বশেষ