শিরোনাম
◈ কলকাতা-শিলিগুড়িতে বাংলাদেশের ভিসা আবেদন কেন্দ্র অনির্দিষ্টকালের জন্য বন্ধ ◈ কর্মসংস্থান ও আত্মনির্ভরশীলতা গড়তে এসএমই খাতের সম্ভাবনা কাজে লাগাবে সরকার: প্রধানমন্ত্রী ◈ নেপাল প্রিমিয়ার লিগের ফাইনালে বাংলাদেশের দুই আম্পায়ার, বাংলা‌দেশ ক্রিকেট বো‌র্ডের অভিনন্দন  ◈ ৩৮ ক্রিকেটার পাকিস্তানের কেন্দ্রীয় চুক্তিতে, জায়গা হয়নি একাধিক তারকার ◈ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জরুরি প্রস্তুতিতে আইএইএর স্বীকৃতি, অন-সাইট ব্যবস্থায় ঘাটতি পায়নি পর্যালোচনা দল ◈ নড়াইলের বেন্দারচরে হিন্দুদের বাড়িঘরে হামলার খবর মিথ্যা, এআই ভিডিও ছড়িয়ে অপপ্রচার: পুলিশ সদরদপ্তর ◈ ঢাকায় এক সপ্তাহে মসলা ও শুকনা ফলের দাম কেজিতে ৫০ থেকে ৪০০ টাকা পর্যন্ত বৃদ্ধি ◈ গণহত্যার রায়ের পর রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন আশা, তবে রাখাইনে যুদ্ধ ও নিরাপত্তা সংকটে ফিরতে অনিশ্চয়তা ◈ হেপাটাইটিস বি ও সি সংক্রমণে দেশে লিভার ক্যানসারের ৭০–৮০ শতাংশ ঝুঁকি, অধিকাংশ রোগীই জানেন না আক্রান্ত হওয়ার কথা ◈ ৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির আশঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

প্রকাশিত : ০৪ ফেব্রুয়ারি, ২০২৫, ০৩:১৫ দুপুর
আপডেট : ০১ মে, ২০২৫, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মহিপুরে উচ্চমূল্য ফসলের সংগ্রহোত্তর ব্যবস্থাপনা ও প্রক্রিয়াজাতকরণ প্রশিক্ষণ

জাকারিয়া জাহিদ, কুয়াকাটা (পটুয়াখালী )প্রতিনিধি : পটুয়াখালীর মহিপুর থানার লতাচাপলী ইউনিয়নের দিয়ার আমখোলা পাড়া সংলগ্ন রাখাইন পাড়ায় ২ দিন ব্যাপী  উচ্চমূল্য ফসলের সংগ্রহোত্তর ব্যবস্থাপনা ও প্রক্রিয়াজাতকরণ শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (৪ ফেব্রুয়ারী) সকালে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের স্মল ফোল্ডার এগ্রিকালচার কম্পটিটিভনেস প্রজেক্ট (এসএসসি) এর আওতায় কুয়াকাটা এলাকার রাখাইন সম্প্রদায়ের ২৫ জন উদ্যোক্তা ও উদ্যোগী কৃষাণীদের নিয়ে দুইদিন ব্যাপী এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
 
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রকল্প পরিচালক স্মল হোল্ডার'র ড.পরিমল চন্দ্র সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পোস্ট হারভেস্ট টেকনোলজি বিভাগের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. আলমগীর হোসেন, আঞ্চলিক উদ্যানতত্ব গবেষণা কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড.মো.আলিমুর রহমান, ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মিজানুর রহমান, ডঃ মোঃ মাইনুদ্দিন মোল্লা, ড. এইচ এম খায়রুল বাশার প্রমুখ। 
 
২ দিন ব্যাপী প্রশিক্ষণে উচ্চমূল্য ফল ও শাকসবজি সংগ্রহোত্তর ব্যবস্থাপনা ক্ষয়ক্ষতির পরিমাণ কমানো প্রক্রিয়াজাতকরণ ও দীর্ঘদিন সংরক্ষণ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। 
 
এছাড়াও প্রশিক্ষণার্থীরা যাতে তাদের জ্ঞান ও দক্ষতাকে কাজে লাগিয়ে আরো ভালোভাবে আর্থিকভাবে সচ্ছলতা অর্জন করতে পারে। এ বিষয়ে তাদের হাতের তৈরী বেগুনের আচার, মিক্সড ভেজিটেবল আচার, বড়ই, তেতুল চাটনি, পেয়ারার জাম জেলি, টমেটো সস এবং ক্যাচাপসহ বিভিন্ন আচার তৈরি করে সংরক্ষণের প্রক্রিয়াজাত সম্পর্কেও সরাসরি ধারণা দেন। এসময় প্লাস্টিকের ক্ষতিকর দিক তুলে ধরে প্রশিক্ষণার্থীদের মাঝে বাঁধাকপির পাতায় নাস্তা সরবরাহ করা হয়।
  • সর্বশেষ