শিরোনাম
◈ বাংলাদেশের ২৫ বছরে ৩ বিলিয়ন ডলার সাশ্রয় সম্ভব নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারে ◈ ১৫ বছরে দেশের ২১ হাজার কোটি টাকা ক্ষতি হয়েছে, গ্লোবাল ফ্রড সামিটে স্বরাষ্ট্রমন্ত্রী ◈ শহীদ মিনারে কনটেন্ট ক্রিয়েটর রাকিব হত্যা, জানা গেল নেপথ্যের ‎কারন ◈ রহস্যে ঘেরা জাবি শিক্ষার্থী শারমিন হত্যা, স্বামী ফাহিম রিমান্ডে ◈ খালেদা জিয়ার কণ্ঠ নকল করে ২৬ কোটি হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার সেই প্রতারক ◈ নেতানিয়াহুর ‘মৃত্যু’র খবরে রহস্যের জট, এআই বিতর্কের পর এলো নতুন ভিডিও ◈ দেশজুড়ে ধর্মপ্রাণ মুসলমানদের ইবাদত বন্দেগিতে পালিত হচ্ছে পবিত্র লাইলাতুল কদর ◈ রেশনিং তুলে নেয়ার পর পাম্পে দীর্ঘ লাইন কমতে শুরু করেছে ◈ শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতির যোগ্যতা নির্ধারণে প্রজ্ঞাপন জারি ◈ ঋণ নয়, বিনিয়োগে জোর—সঙ্গে ভাবনায় ‘ওয়ান সিটিজেন ওয়ান কার্ড’

প্রকাশিত : ০৪ ফেব্রুয়ারি, ২০২৫, ০৫:১৭ বিকাল
আপডেট : ২৬ এপ্রিল, ২০২৫, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

১১ বছরের সেই কিশোরী নওগাঁয় র‍্যাব হেফাজতে, সঙ্গের তরুণ পলাতক

 রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে নিখোঁজ ১১ বছরের কিশোরী আরাবি ইসলাম সুবাকে উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার বিকেলে নওগাঁ শহরের আরজি নওগাঁ মধ্যপাড়া থেকে তাঁকে উদ্ধার করা হয়।

উদ্ধারের বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন নওগাঁ সদরর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আলম।

ওসি নুরে আলম বলেন, ওই কিশোরী ও তরুণকে উদ্ধারে সকাল থেকে র‍্যাব ও পুলিশ কাজ করছিল। কিশোরীর সন্ধান পেয়ে র‍্যাব তাঁকে উদ্ধার করে হেফাজতে নিয়েছে। তবে তরুণের খোঁজ পাওয়া যায়নি।

এর আগে নঁওগা কালিতলা সদর পুলিশ ফাঁড়িতে হেফাজতে নেওয়া হয় তরুণের বাবা মোস্তফা। তাঁর সঙ্গে আজকের পত্রিকার নঁওগা প্রতিনিধির কথা হয়। তিনি বলেন, আজ ভোর ৪টার দিকে ছেলে ওই মেয়েকে নিয়ে বাড়ি আসে। ছেলে ঢাকায় কাপড়ের দোকানে কাজ করে। তারা বিয়ে করেছে কিনা এ বিষয়ে কিছুই বলেনি। দুজনই বেলা ১১টা পর্যন্ত বাড়িতেই ছিল। পরে পুলিশ খোঁজ করা শুরু করলে দুজনই বাড়ি থেকে চলে যায়। কোথায় গেছে এ বিষয়ে তিনি জানেন না।

এর আগে আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জাকারিয়া আজকের পত্রিকাকে বলেন, যেই ছেলের হাত ধরে সুবাকে যেতে দেখা গেছে তার নাম মোমিন (২১)। তারা দুজনেই এখন নওগাঁ জেলায় আছে।

সুবার পরিবার সূত্রে জানা গেছে, ফুসফুসের ক্যানসারে আক্রান্ত মায়ের চিকিৎসার জন্য দুই মাস আগে বরিশাল থেকে ঢাকায় এসেছিল সুবা। গত রোববার সন্ধ্যা ৬টার দিকে ফুপাতো ভাইয়ের সঙ্গে বাসা থেকে বের হয় সুবা। তারা প্রথমে আদাবরের জাপান গার্ডেন এলাকার টোকিও স্কয়ার মার্কেটে ঘোরাঘুরি করে। মার্কেট থেকে বের হয়ে রাস্তা পার হতে গিয়ে নিখোঁজ হয় সে। সুবা বরিশালের একটি বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী।

মার্কেটের সিসি ক্যামেরার ফুটেজে দেখা গেছে, আদাবরের জাপান গার্ডেন এলাকার টোকিও স্কয়ার মার্কেটে দুজনে ঘোরাঘুরি করছে। সেখানে সুবার ফুপাতো ভাই ছাড়া আরেকজনও ছিল। তার সঙ্গে সুবাকে হাত ধরে হাঁটতে দেখা গেছে।

মেয়ে নিখোঁজের বিষয়ে জানতে চাইলে সুবার বাবা ইমরান রাজিব আজকের পত্রিকাকে বলেন, ‘রোববার সন্ধ্যায় ফুপাতো ভাইয়ের সঙ্গে বাইরে বের হয় সুবা। রাস্তা পার হওয়ার সময় ফুপাতো ভাই কিছুটা আগে চলে যায়। পরে সে পেছনে ফিরে দেখে সুবা নেই।’

প্রেমের সম্পর্ক ছিল কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘এ ধরনের কোনো সম্পর্ক ছিল না। আমরা ধারণা করছি প্রতারক চক্র তাকে নিয়েছে।’ উৎস: আজকের পত্রিকা।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়