শিরোনাম
◈ তৃতীয় দফায় মিসাইল ছুড়ল ইরান, ইসরায়েলজুড়ে বাজলো সাইরেন ◈ জ্বালানি সংকট সামাল দিতে দ্বিগুণ দামে এলএনজি কিনল সরকার ◈ উপসাগরে মার্কিন ঘাঁটিতে হামলা: ইরানকে গোয়েন্দা তথ্য দিচ্ছে রাশিয়া  ◈ জ্বালানি, রপ্তানি ও রেমিট্যান্স—যুদ্ধের প্রভাবে বাড়ছে অর্থনৈতিক ঝুঁকি ◈ ‘গণতন্ত্রের অগ্রযাত্রায় শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননা পাচ্ছেন খালেদা জিয়া ◈ জ্বালানি তেল পাচার রোধে বেনাপোল সীমান্তে বিজিবির নিরাপত্তা জোরদার ◈ আমার ফ্ল্যাট থেকে কয়েক কদম দূরেই ‘যমুনা’, যেখানে ঘটেছে অসংখ্য নাটকীয় ঘটনা: শফিকুল আলম ◈ ঈদকে সামনে রেখে এলিফ্যান্ট রোড ও নিউমার্কেটে ক্রেতাদের উপচে পড়া ভিড় ◈ ইরান–সংঘাত থামাতে কিছু দেশের মধ্যস্থতার চেষ্টা: পেজেশকিয়ান ◈ জ্বালানি তেলের দাম নিয়ে আতঙ্ক, যে বার্তা দিলেন জ্বালানিমন্ত্রী ও প্রতিমন্ত্রী

প্রকাশিত : ০৩ ফেব্রুয়ারি, ২০২৫, ০৫:৫০ বিকাল
আপডেট : ০১ মে, ২০২৫, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

৬ বছর বয়সী শিশুকে পাখির বাচ্চা ধরে দেওয়ার লোভ দেখিয়ে ধ.র্ষণ

ফরিদপুর সদর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের পরমানন্দপুর গ্রামে ৬ বছর বয়সী এক শিশু ধর্ষণের শিকার হয়েছে। ঘটনার পর থেকে অভিযুক্ত হামজা শেখ (২৯) পলাতক রয়েছে। তিনি ওই গ্রামের বাসিন্দা।

 বিষয় টি সোমবার (৩ফেব্রুয়ারি) ফরিদপুর কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ মোঃ আসাদুজ্জামান দুপুরে ইনকিলাবকো নিশ্চিত করেন। শিশুটিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের সংশ্লিষ্ট ওয়ার্ডে ভার্তি করা হয়েছে।

এর আগেগতকাল ৫ টার দিকে এ ঘটনা ঘটে। শিশুটি স্থানীয় একটি স্কুলের প্রথম শ্রেণির ছাত্রী।

 পুলিশ ও শিশুটির পরিবার সুত্রে জানা গেছে, বাড়ির পাশে আম বাগানে বাড়ির তিনটি শিশু খেলা করতেছিল। এ সময় হামজা শিশুটিকে পাখির বাচ্চা ধরে দেওয়ার লোভ দেখায়। পরে ঝোপের আড়ালে নিয়ে ধর্ষণ করে। তার চিৎকারে বাকি দুই শিশু খারাপ কিছু হয়েছে টের পেয়ে বাড়ির লোকজনকে খবর দেয়। খবর পেয়ে বাড়ির লোকজন দৌড়ে গেলে ধর্ষক হামজা পালিয়ে যায়। পরে শিশুটিকে সন্ধ্যার দিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ফরিদপুরের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদউজ্জামান ইনকিলাবকে বলেন, একটি শিশু ধর্ষণের শিকার হয়ে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছে। এমন খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। বিস্তারিত তথ্য জেনে এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়