শিরোনাম
◈ সরকারি কলেজের বিসিএস শিক্ষা ক্যাডারের বদলি-পদায়ন অনির্দিষ্টকালের জন্য স্থগিত, জারি নতুন নির্দেশনা ◈ প্রতিটি শিশুর প্রতিভা বিকাশে খেলাধুলা ও সৃজনশীলতার সুযোগ দিতে হবে: প্রধানমন্ত্রী ◈ রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসিকে জোর করে পদত্যাগে স্বাক্ষরের অভিযোগ ◈ ভিসা আবেদনে সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য না দিলে অযোগ্য হতে পারেন: মার্কিন দূতাবাস ◈ ভারতীয় ভিসা অ্যাপয়েন্টমেন্টে নতুন নির্দেশনা, জেনে নিন বুকিংয়ের নিয়ম ◈ খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ মেট্রোরেল লাইনে কুকুর ঢুকে বন্ধ ট্রেন চলাচল, পরে স্বাভাবিক ◈ ২০২৭ সাল থেকে চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে ৪ নতুন বিষয়: শিক্ষামন্ত্রী ◈ হঠাৎ দিল্লি গেছেন দীনেশ ত্রিবেদী ◈ প্রকাশ্যে ঘুষ গ্রহণকে ‘যৌক্তিক’ দাবি করা সেই এএসআই প্রত্যাহার

প্রকাশিত : ২০ জানুয়ারী, ২০২৫, ০৬:৫৫ বিকাল
আপডেট : ১৭ মে, ২০২৫, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জামালগঞ্জ থানার ওসি কামাল প্রত্যাহার

সিলেট সুনামগঞ্জ প্রতিনিধি :সুনামগঞ্জে জেলা পুলিশের জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শ,ম কামাল হেসেইনকে প্রত্যাহার করা হয়েছে। রবিবার সিলেট রেঞ্জ পুলিশের ডিআইজি মো; মুশফেকুর রহমান স্বাক্ষরিত আদেশে তাকে প্রত্যাহার করা হয়।

পুলিশ পরিদর্শক শ,ম কামাল হেসেইন মৌলভীবাজারের শ্রীমঙ্গল রেলওয়ে পুলিশে কর্মরত ছিলেন।
এরপর তাকে সিলেট রেলওয়ে জেলা পুলিশে বদলি করা হয়। ২০২৪ সালের ২১ সেপ্টেম্বর তাকে সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ থানায় অফিসার ইনচার্জ (ওসি) হিসাবে পদায়ন করা হয়েছিল।

সোমবার ডিআইজি সিলেট রেঞ্জ পুলিশের দায়িত্বশীল সূত্র জানায়, প্রশাসনিক কারনে প্রত্যাহার হওয়া জামালগঞ্জ থানার ওসি শ,ম কামাল হেসেইনকে আপাতত সিলেট রেঞ্জ ডিআইজি অফিসে সংযুক্ত করা হয়েছে,তাদেরকে বদলি কিংবা পুলিশের অন্য কোনো ইউনিটে পদায়ন করা হয়নি। ওই সুত্র জানায় সুনামগঞ্জ পুলিশ সুপার (সাময়িক দায়িত্বপ্রাপ্ত) তাপস রঞ্জন ঘোষ তাকে জামালগঞ্জ থানা ও সুনামগঞ্জ পুলিশ সুপারের কার্যালয় থেকে দ্রুত ছাড়পত্র গ্রহনের জন্য রবিবার দাফতরিক নির্দেশনা প্রেরণ করেছেন।  

  • সর্বশেষ