শিরোনাম
◈ দুর্দান্ত লড়াই করে বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে ম্যাচ ড্র করলো আফগানিস্তান ◈ ফ্লাইট অ্যাটেনডেন্টকে কামড়, বিমানবন্দর থেকে গ্রেপ্তার হলিউড অভিনেত্রী ◈ বাংলাদেশে নতুন জঙ্গি সংগঠন ‘ইতেহাদুলউম্মাহ’, বিদেশি যোগসূত্র খতিয়ে দেখছেন গোয়েন্দারা (ভিডিও) ◈ নিউইয়র্কে অপ্রীতিকর ঘটনার পর এখন কেমন আছেন ড. মুহাম্মদ ইউনূস, যা জানালেন লামিয়া মোর্শেদ ◈ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি নীতিমালা প্রকাশ: প্রথম শ্রেণিতে লটারি, দ্বিতীয়-নবম শ্রেণিতে লিখিত পরীক্ষা ◈ সংবিধান সংশোধনে বিরোধী দলকে আবারও আলোচনায় আসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ◈ বাংলাদেশের সমুদ্রসীমায় তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের নথি কিনেছে ৩ বিদেশি কোম্পানি ◈ জমি জটিলতায় দুই বছরেও খনন হয়নি সিলেটের ২ গ্যাস কূপ, ঝুঁকিতে ৫৬ বিসিএফ গ্যাস উৎপাদন! ◈ ঢাকা-কুমিল্লা উড়াল রেলপথে ব্যয় ৮৪ হাজার কোটি টাকা, কমবে চট্টগ্রামের দূরত্ব ◈ এসএসসিতে দুই বিষয়ে ফেল করলেই ১৫ দিনের মধ্যে আবার পরীক্ষা: শিক্ষামন্ত্রী

প্রকাশিত : ১৯ জানুয়ারী, ২০২৫, ১২:০৪ দুপুর
আপডেট : ১৪ মে, ২০২৫, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লক্ষ্মীপুরে যুবদল নেতার ওপর স্বেচ্ছাসেবক দলের হামলা

জাহাঙ্গীর লিটন, লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরে যুবদল নেতা জাকির হোসেনের (৩৫)  ওপর হামলার ঘটনা ঘটেছে। সদর উপজেলা (পূর্ব) স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আনোয়ার হোসেন ও তার লোকজন এ হামলা চালায় বলে অভিযোগ আহত যুবদল নেতার। তবে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ হামলা চালানো হয় বলে জানায় স্থানীয়রা।

শনিবার (১৮ জানুয়ারি) রাত সাড়ে ৯ টার দিকে সদর উপজেলার মিরিকপুর এলাকায় এ ঘটনা ঘটে। আহত জাকির হোসেন ভাঙ্গা খা ইউনিয়ন যুবদলের সিনিয়র সহ সভাপতি ও একই গ্রামের আলী আহম্মদ সওদাগরের ছেলে।

স্থানীয় ও পুলিশ  সূত্রে জানা যায়, আধিপত্য বিস্তারকে নিয়ে যুবদলের জাকির হোসেন ও স্বেচ্ছাসেবক দলের আনোয়ার হোসেন, কবির হোসেন, কৃষকদলের যুগ্ম আহবায়ক মিঠুর বিরোধ দীর্ঘদিনের। শনিবার রাতে স্থানীয় মিরিকপুর বাজারের নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে বাড়িতে রওয়ানা হয় জাকির। এসময় পথিমধ্যে  স্বেচ্ছাসেবক দলের নেতা আনোয়ার হোসেন সহ বেশ কয়েকজন গতিরোধ করে হামলা চালায় বলে অভিযোগ উঠেছে।

হামলাকারীরা তার (জাকির) শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে জখম করে। পরে তাকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক নোয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে প্রেরণ করেন।

খবর পেয়ে হাসপাতালে ছুটে আসেন জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি অ্যাড. মহসিন কবীর স্বপন।  তিনি বলেন, হামলার ঘটনায় জড়িত কাউকে ছাড় দেয়া হবে। জড়িত স্বেচ্ছাসেবক দলের নেতার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে। একই কথা বলেছেন সাধারণ সম্পাদক হারুনুর রশিদ হারুন।

লক্ষ্মীপুর সদর থানার ওসি আব্দুল মোন্নাফ বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
  • সর্বশেষ