শিরোনাম
◈ যে জেলায় আগের দামেই মিলছে জ্বালানি তেল! ◈ ব্যঙ্গাত্মক কার্টুন শেয়ার করায় গ্রেফতারের পর কারাগারে, সংসদে হাসনাত ও চিফ হুইপের মধ্যে বিতর্ক ◈ জোট শরিকরা সংরক্ষিত নারী আসনে কে কতটি পেল জামায়াত থেকে ◈ বিদ্যুৎ খাতে ৫২ হাজার কোটি টাকা বকেয়া, ঋণের বোঝা দেড় লাখ কোটি: সংসদে জ্বালানিমন্ত্রী ◈ বাসে ৬৪ শতাংশ, লঞ্চ ভাড়া দেড়গুণ পর্যন্ত বাড়ানোর প্রস্তাব ◈ ইরানের সঙ্গে শান্তি আলোচনার জন্য ইসলামাবাদে পৌঁছাল মার্কিন দল ◈ সোমবার বগুড়ায় যাত্রা, ‘ই-বেইল বন্ড’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর ◈ নানামুখী অপরাধের হটস্পট হয়ে উঠেছে রাজধানীর মোহাম্মদপুর এলাকা! ◈ সপ্তাহে ২ দিন হাইকোর্টে বিচারকাজ হবে ভার্চুয়ালি ◈ রুমিন ফারহানার বক্তব্যের সময় অশালীন অঙ্গভঙ্গি, বিরোধীদলীয় নেতার নিন্দা (ভিডিও)

প্রকাশিত : ১৬ জানুয়ারী, ২০২৫, ০৯:৫৩ রাত
আপডেট : ০৮ মে, ২০২৫, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লক্ষ্মীপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষ, সাবেক শিবির নেতা নিহত

জহিরুল ইসলাম শিবলু, লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে ফয়সাল ফরাজী (৩০) নামে এক সাবেক শিবির নেতা নিহত হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় লক্ষ্মীপুর-রামগতি সড়কের মিয়ার বেড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ফয়সাল ফরাজী সদর উপজেলার বাঙ্গাখাঁ ইউনিয়নের শিবিরের সাবেক সভাপতি ছিলেন ও ওই এলাকার আবদুল্লাহ মিয়ার ছেলে। 

বিষয়টি নিশ্চিত করেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি এডভোকেট মহসিন কবির মুরাদ। তিনি বলেন, সাবেক শিবির নেতা ফয়সাল ফরাজী অত্যন্ত ভালো মনের মানুষ ছিলেন। ইসলামের জন্য নিবেদিত একজন কর্মী ছিলেন। তার এই অকাল মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করছে জেলা জামায়াত। 

পুলিশ ও প্রত্যক্ষদর্শী জানায়, ফয়সাল ফরাজী বেসরকারি এনজিও ব্র্যাক কমলনগর উপজেলার ফজুমিয়ারহাট শাখায় অফিসার পদে কর্মরত ছিলেন। অফিস শেষ করে বৃহস্পতিবার বিকেলে লক্ষ্মীপুরের বাড়ির উদ্দেশে মোটরসাইকেল যোগে বের হন। মোটরসাইকেলটি লক্ষ্মীপুর-রামগতি সড়কের মিয়ার বেড়ি এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে দ্রুতগতিতে ছেড়ে আসা ট্রাকের  সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে মারা যান ফয়সাল।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুল মোন্নাফ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়