শিরোনাম
◈ কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষে নিহত অন্তত ১২, রেল যোগাযোগ বন্ধ ◈ মহাকাশেও ধাক্কা, নতুন সংকটে যুক্তরাষ্ট্র ◈ রাস্তায় পুলিশ সার্জেন্টের সঙ্গে কোলাকুলি, প্রশংসায় ভাসছেন প্রধানমন্ত্রী ◈ ঈদের পর বড় তিন চ্যালেঞ্জের সামনে নতুন সরকার ◈ ঐক্যবদ্ধভাবে প্রিয় দেশকে এগিয়ে নিতে চাই : স্বরাষ্ট্রমন্ত্রী ◈ নতুন করে ইসরায়েলে মিসাইল ছুড়েছে ইরান ◈ যুদ্ধ, ভিসা জটিলতা ও ফ্লাইট বাতিল—তিন দিকের চাপে শ্রমবাজার ◈ বিশ্ব পানি দিবস আজ: নিরাপদ পানি পাচ্ছে না দেশের প্রায় ১০ কোটি মানুষ ◈ বিশাল সিঙ্কহোলের দাপটে আতঙ্কে তুরস্কের কৃষকরা, বিপর্যস্ত কৃষিজমি, ঘরবাড়ি তলিয়ে যাওয়ার ভয় ◈ প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাযায় স্বেচ্ছাসেবক লীগ নেতা

প্রকাশিত : ১৬ জানুয়ারী, ২০২৫, ০৩:৪০ দুপুর
আপডেট : ১৭ এপ্রিল, ২০২৫, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সীমান্তে বিজিবি'র অভিযানে ১ কোটি ৩০ লাখ টাকার চোরাই পণ্য জব্দ

শাহ আলম,গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি : সিলেটের গোয়াইনঘাটসহ বিভিন্ন সীমান্তে অভিযান চালিয়ে এক কোটি ৩০ লাখ টাকার চোরাচালানের মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) দায়িত্বাধীন গোয়াইনঘাটের পানতুমাই, দমদমিয়া, বিছনাকান্দি, সংগ্রাম, তামাবিল, প্রতাপপুর এবং সোনারহাট বিওপিসহ সিলেট এবং সুনামগঞ্জ জেলার বিভিন্ন সীমান্তে অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় কমলা, চিনি, মহিষ, গরু, কিসমিস, জিরা, সাবান, মদ, বাংলাদেশ থেকে পাচারকালে রসুন, শিং মাছ এবং চোরাচালানী মালামাল পরিবহনে ব্যবহৃত ট্রাক আটক করে। আটককৃত মালামালের আনুমানিক সিজার মূল্য ১ কোটি ২৯ লাখ ৮৯ হাজার ২০০টাকা।

বৃহস্পতিবার দুপুরে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান। 

তিনি বলেন, ঊর্ধ্বতন সদরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবি'র নিয়মিত আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকার অভিযান পরিচালনা করে চোরাচালানী মালামাল জব্দ করা হয়। আটককৃত চোরাচালানী মালামাল সমূহের বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়