শিরোনাম
◈ ভোটের অপেক্ষায় বাংলাদেশ, পাল্টাপাল্টি অভিযোগে সরগরম বিএনপি-জামায়াত ◈ ভারতীয় তুলা থেকে সরে যুক্তরাষ্ট্রের তুলার দিকে ঝুঁকছে বাংলাদেশ ◈ নির্বাচন নিয়ে ভোটারের ১৩ প্রশ্ন ও উত্তর ◈ রাজশাহীতে কৃষকদল নেতার রগ কেটে পালাল দুর্বৃত্ত ◈ লাইলাতুল গুজব চলছে: জামায়াত আমির ◈ ভোট কেনাবেচার প্রমাণ পেলে 'কঠোর ব্যবস্থা': ইসি ◈ গোপালগঞ্জে ৭ ভোটকেন্দ্রের সামনে ককটেল বিস্ফোরণ (ভিডিও) ◈ ঝিনাইদহ-৪ আসনে দাঁড়িপাল্লা ও ধানের শীষ প্রতিকের এজেন্টদের স্বাক্ষরিত ২৩টি রেজাল্ট শীট জব্দ (ভিডিও) ◈ ভোট দিতে হ‌বে, কে‌ন্দ্রে না গেলে আক্রান্ত হওয়ার ভয় আওয়ামী লীগের তৃণমূলে ◈ রাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি

প্রকাশিত : ১৩ জানুয়ারী, ২০২৫, ১০:৩৯ রাত
আপডেট : ১৩ মে, ২০২৫, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বগুড়ার নন্দীগ্রামে ভটভটি-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১, ভটভটি পোড়ালো এলাকাবাসী 

জিল্লুর রয়েল,  নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রামে ভটভটি-মোটরসাইকেল সংঘর্ষে মিজানুর রহমান (৪০) নামে এক ব্যাংক কর্মকর্তার মৃত্যু হয়েছে। জানা গেছে, সোমবার (১৩ জানুয়ারি) সকালে নন্দীগ্রাম উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের ভুস্কুর-পালি এলাকায় এসড়ক দুর্ঘটনা ঘটে। উক্ত মিজানুর রহমান নন্দীগ্রাম উপজেলার থালতা মাঝগ্রাম ইউনিয়নের দারিয়াপুর গ্রামের মেহেদী হাসানের ছেলে। 

তিনি রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক কাহালু উপজেলার নারহট্র শাখার অফিসার (মাঠ) পদে কর্মরত ছিলেন। প্রতিদিনের মতোই সকালে কর্মস্থলে যাওয়ার জন্য তিনি নিজ মোটরসাইকেল যোগে বাড়ি থেকে বের হন। বাড়ি থেকে কিছুদূর এগিয়ে ওমরপুর-তালোড়া সড়কের পালি-ভুস্কুরের মাঝে পৌঁছিলে থালতা মাঝগ্রাম হতে আসা একটি ভটভটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে জরুরী বিভাগ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এতথ্য নিশ্চিত করেন থালতা মাঝগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মতিন। 

এদিকে ভটভটি চালক এলাকাবাসীর তোপের মুখে ভটভটি ছেড়ে দ্রুত পালিয়ে যায়। এরপর এলাকাবাসী প্রচন্ড ক্ষিপ্ত হয়ে ভটভটিতে আগুন দিয়ে পুড়ে দেয়। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়