শিরোনাম
◈ যৌন হয়রানির অপরা‌ধে ৫ বছর নিষিদ্ধ গায়ানা ফুটবল কর্মকর্তা ইয়ান আলভেস ◈ সীমান্তে ভারতীয় ড্রোন পড়ে আতঙ্ক, বিজিবির হেফাজতে উদ্ধার করা হয়েছে ◈ টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে আটে বাংলাদেশ ◈ চীনের নেতৃত্বাধীন বাণিজ্যিক জোট আরসেপে যোগ দিতে প্রস্তুত বাংলাদেশ ◈ সরকারি ব্যয়ে স্বচ্ছতা নিশ্চিত করতে ৩৮ অডিট রিপোর্ট প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর ◈ দেশের ইতিহাসে এত চমৎকার নির্বাচন আগে কখনো হয়নি: সেনাপ্রধান ◈ এক বছরের মধ্যেই সব ধাপের স্থানীয় সরকার নির্বাচন: মির্জা ফখরুল ◈ শাপলা চত্বর মামলা: ৫৮ জন নিহত, প্রধান আসামি শেখ হাসিনা ◈ হরমুজে আটকে থাকা জাহাজের সংখ্যা প্রায় ২০০০! ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যচুক্তি উত্তরাধিকার সূত্রে পাওয়া: বাণিজ্যমন্ত্রী (ভিডিও)

প্রকাশিত : ১৩ জানুয়ারী, ২০২৫, ১০:৩১ রাত
আপডেট : ০৩ এপ্রিল, ২০২৫, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুমিল্লায় খালের উপর অবৈধ ১৭ টি দোকানঘর উচ্ছেদ

ফারুক আহাম্মদ, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি : কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় অভিযান চালিয়ে সরকারি খাল উপর নির্মাণ করা ১৭টি অবৈধ দোকানঘর উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন। জেলা প্রশাসনের নির্দেশে সোমবার (১৩ জানুয়ারি) উপজেলার শিদলাই ইউনিয়নের ৮ নং ওয়ার্ড এলাকায় গাজী মার্কেট নামক স্থানে দিনব্যাপী এ অভিযান পরিচালনা করা হয়।

এতে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৈয়দ ফারহানা পৃথা। থানা পুলিশের একটি দল ও আনসার সদস্যরা সহযোগিতা করেন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, উপজেলার শিদলাই ৮নং ওয়ার্ডের গাজী মার্কেট এলাকায় সরকারি খাল দখল করে দীর্ঘদিন যাবত অবৈধভাবে ১৭টি দোকানঘর নির্মাণ করেছেন স্থানীয় একটি চক্র।  পরে জেলা প্রশাসনের নির্দেশে গতকাল সোমবার দিনব্যাপী ওই স্থানের অভিযান চালিয়ে অবৈধভাবে গড়ে উঠা আটজন মালিকের ১৭টি দোকানঘর উচ্ছেদ করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ব্রাহ্মণপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৈয়দ ফারহানা পৃথা বলেন, জেলা প্রশাসনের নির্দেশে উপজেলার চারিপাড়া এলাকায় অভিযান চালিয়ে ১৭টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত আছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়