শিরোনাম
◈ যে কারণে হোটেলের বুকিং বাতিল করে কক্সবাজার ছাড়ছেন পর্যটকরা! ◈ আসিফ আকবর আটক হননি, গুজব উড়িয়ে দিলেন নিজেই! ◈ অর্থনৈতিক পুনরুজ্জীবন ও বৃহৎ শক্তির ভারসাম্যের চ্যালেঞ্জে বাংলাদেশ ◈ বিশ্বকা‌পের প্রস্তু‌তি ম‌্যা‌চে ‌রোববার সকা‌লে মিশরের মুখোমুখি ব্রাজিল ◈ অপরাধী শনাক্তে ঢাকায় এআই প্রযুক্তি: ২ লাখ অপরাধীর তথ্য যুক্ত হচ্ছে, মুখমণ্ডল শনাক্ত করে পাঠাবে তাৎক্ষণিক সতর্কবার্তা ◈ এবা‌রের বিশ্বকা‌পে আ‌র্জেন্টিনা ক‌তোটা শ‌ক্তিশালী, রোববার সকা‌লে পরীক্ষা নে‌বে হন্ডুরাস ◈ দেশের শিশুস্বাস্থ্যে গবেষণার কেন্দ্র বাংলাদেশ শিশু হাসপাতাল, তবু শয্যা ও প্রযুক্তি সংকট ◈ কাল শুরু হচ্ছে সরকারের প্রথম বাজেট অধিবেশন, বাজেটের সম্ভাব্য আকার ৯ লাখ ৩০ হাজার কোটি টাকা ◈ 'অনেক কষ্টে এসএসসি পাস করেছে' কুমিল্লা জেলা পরিষদ প্রশাসককে নিয়ে আসিফের কড়া মন্তব্য; দিলেন বরাদ্দের ব্যাখ্যা ◈ তুরস্ক কেন বাংলাদেশের সঙ্গে সামরিক সহযোগিতা বাড়াতে চাইছে?

প্রকাশিত : ১৩ জানুয়ারী, ২০২৫, ০৬:৪২ বিকাল
আপডেট : ০২ মে, ২০২৫, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারতে পালানোর পথে বেনাপোলে ইডেন ছাত্রলীগ নেত্রী গ্রেফতার

আইরিন হক, বেনাপোল-যশোর) প্রতিনিধি: ভারতে পালানোর পথে বেনাপোল ইমিগ্রেশনে ইডেন কলেজ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সুস্মিতা পান্ডে ও তার ভাই ছাত্রলীগ কর্মী সত্যজিত পান্ডকে গ্রেফতার করেছে পুলিশ। এর আগে আরো কয়েকজনকে গ্রেফতার করেছে ইমিগণেশন।

এদিকে  গত ১৫ ডিসেম্বর ইডেন মহিলা কলেজ শাখার সভাপতি তামান্না জেসমিন রিভা ও ১৪ ডিসেম্বর  রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে নিশিতা ইকবাল নদীকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

সোমবার ( ১৩ জানুয়ারি) বিকালে বেনাপোল ইমিগ্রেশন ভবন থেকে এই দুই  জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা মাগুরা সাতদুহার স্বপন মন্ডলের ছেলে,মেয়ে।

 বেনাপোল ইমিগ্রেশন ওসি ইমতিয়াজ আহসানুল কাদের ভূইয়া গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃতরা ইমিগ্রেশনে প্রবেশ করলে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তারা গ্রেফতার হয়। তাদেরকে পোর্টথানা পুলিশে সোপর্দ করা হয়েছে।  গ্রেফতারকৃতদের ০৫ আগষ্টের পরবর্তীতে  তাদের বিরুদ্ধে নিউ মার্কেট থানায় 
মামলা হয়েছিল। 

সীমান্তের একাধিক সুত্র গুলো জানায়, বর্তমানে বৈধ পথে অপরাধীরা বেশি পালাচ্ছে ভারতে। ভারত এসব অপরাধীদের রাজনৈতিক আশ্রয় দেওয়ায় তাদের কেউ অনিয়ম করে ভারতে গেলেও সেখানকার আইন শৃঙ্খলা বাহীনি ধরছেনা। কলকাতা শহরের বিভিন্ন স্থানে বাসা ভাড়া নিয়ে তারা বিচরন করছেন।  অনেক বাংলাদেশি পাসপোর্টধারী তাদের সেখানে চলাফেরা করতে দেখেছেন।

 অভিযোগ আসছে এরা পালানোর ক্ষেত্রে বৈধ পথে রুট ব্যবহার করছে। ভারতীয় ট্রাক, চেকপোষ্ট শুণ্য রেখায় রিট্রিট সিরোমনিতে সাধারন মানুষের সাথে মিশেও প্রবেশ করারও ঝুকি রয়েছে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়