শিরোনাম
◈ সংবিধান কি মনে করিয়ে দেয় এটা একাত্তরের পরাজয়ের দলিল? প্রশ্ন পার্থের ◈ গাজী আশরাফ লিপুর আনুষ্ঠানিকভাবে দা‌য়িত্ব শেষ হলো, এবার পা‌বেন সম্মাননা ◈ সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ক্যান্সার আক্রান্ত, চিকিৎসার আবেদন করেছেন তার আইনজীবী ◈ বিগত সরকারের দুর্নীতিতে স্থবির স্বাস্থ্যখাত, সেবা উন্নয়নে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ◈ জলবায়ু ট্রাস্টের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে : পরিবেশ মন্ত্রী ◈ সেবা না পেয়ে বেশ কিছু শিশু মারা গেছে, বাংলাদেশের হাসপাতালে আইসিইউ এবং ভেন্টিলেশন সেবা কতটা আছে?  ◈ জ্বালানি তেলের দাম নিয়ে সুখবর ◈ স্কুল চলাকালীন যানজট নিরসনে বিকল্প খুঁজতে নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ ভারত সফরে জয়শঙ্কর-দোভালের সঙ্গে বৈঠক, জ্বালানি ও পানি ইস্যুতে গুরুত্ব ◈ ঢাকাসহ ১৪ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ

প্রকাশিত : ১০ জানুয়ারী, ২০২৫, ০৬:৪০ বিকাল
আপডেট : ১৭ মে, ২০২৫, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লক্ষ্মীপুরে বিদেশি পিস্তলসহ নারী আটক

জহিরুল ইসলাম শিবলু, লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরে বিদেশি পিস্তলসহ সাজু আক্তার (১৮) নামে এক নারীকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) রাতে সদর উপজেলার দক্ষিণ হামছাদী ইউনিয়নের হামছাদী গ্রামের আজিম উদ্দিন পাটওয়ারী বাড়ি থেকে তাকে আটক করা হয়। আটক সাজু হামছাদী গ্রামের মো. জুয়েলের স্ত্রী।

গোয়েন্দা পুলিশ সূত্র জানায়, সাজুর স্বামী জুয়েল মাদক ব্যবসায়ী। গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় জুয়েলের কাছে বিদেশি পিস্তল রয়েছে। এতে তার বাড়িতে অভিযান চালানো হয়। বাড়িতে অভিযান চালিয়ে তাকে পাওয়া যায়নি। তবে বিদেশি পিস্তলসহ তার স্ত্রীকে আটক করা হয়েছে।

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা সাহাদাত হোসেন টিটো বলেন, অভিযান চালিয়ে জুয়েলকে পাওয়া যায়নি। তবে ঘর থেকে অস্ত্র উদ্ধার ও জুয়েলের স্ত্রী সাজুকে আটক করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়